অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিমাচ বৃহস্পতিবার ৬ জুন কুয়েতের বিরুদ্ধে আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দিলেন। প্রাথমিকভাবে, ৩২ সদস্যের একটি দল ভুবনেশ্বর শিবিরে গিয়েছিলেন। কিন্তু ফুর্বা লাচেনপা, পার্থিব গগৈ, ইমরান খান, মহম্মদ হাম্মাদ এবং জিথিন এমএসকে ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্টিম্যচ এর আগে ভুবনেশ্বরে প্রশিক্ষণ নেওয়া ৩২-সদস্যের নাম জানিয়েছিল। যাঁদের মধ্যে এই পাঁচ জনকে ছেড়ে দেওয়া হয়। “তারা সবাই খুব পেশাদার এবং কঠোর পরিশ্রমী। তাদের মধ্যে প্রতিযোগিতাটি সত্যিই শক্তিশালী, বিশেষ করে জিথিন এবং পার্থিবের অবস্থানে। পার্থিব এবং হাম্মাদ কয়েক দিন আগে হালকা চোট পেয়েছিল এবং তাদের ৭-১৪ দিনের বিশ্রামের প্রয়োজন হবে।” The-aiff.com স্টিমাচকে উদ্ধৃত করে জানিয়েছে।
ফরোয়ার্ড এডমন্ড লালরিনডিকা এবং ডেভিড লালহলানসাঙ্গা আই-লিগ ২০২৩-২৪ মরসুমে দারুণ খেলার পাশাপাশি ২৭ জনের তালিকায় জায়গা করে নিয়ে চমক দিয়েছেন।
২৭ জন খেলোয়াড় ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে শিবির করবেন, সেখান থেকে তারা কলকাতায় যাবেন। ব্লু টাইগাররা ৬ জুন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের মুখোমুখি হবে এবং ১১ জুন তাদের শেষ গ্রুপ এ ম্যাচ খেলতে কাতারে যাবে।
ভারত এর আগে মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল এবং তারা জয়ের সরণিতে ফিরতে চাইবেন।
বর্তমানে চারটি ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে, ভারত ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের রাউন্ড তিনে যোগ্যতা অর্জন করতে এবং এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭-এ জায়গা করে নিতে সেরা দু’য়ে শেষ করতে হবে।
কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ভারতের ২৭ সদস্যের দল:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার: অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দ্র গেহলট, নিখিল পূজারি, রাহুল ভেকে, শুভাশিস বোস।
মিডফিল্ডার: অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেস, এডমন্ড লালরিন্দিকা, জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার সেকার, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ডেভিড লালহলানসাঙ্গা, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
