অলস্পোর্ট ডেস্ক: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার সঙ্গে ১-১ ড্র করে ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের মোকাবিলায় তৈরি হচ্ছে ভারতীয় ফুটবল দল কলকতায়, রাজারহাটের সেন্টার অফ এক্সলেন্সের মাঠে। ম্যাচের ফল কী হবে, সেটা সময়ই বলবে, তবে আপাতত ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য খুশির খবর, ভারত-ব্রাজিল ম্যাচ শুরুর আগে অফিসিয়াল ম্যাচ বল হাতে যুবভারতীতে প্রবেশ করবেন ভারতের কিংবদন্তী ফুটবলার আইএম বিজয়ন ও কলকাতাবাসীর বলা ভাল মোহনবাগান সমর্থকদের হার্টথ্রব ব্রজিলের নামী ফুটবলার জোস রামিরেজ ব্যারেটো। দুই ফুটবল তারকা এমন একটা মহা ফুটবল যজ্ঞে শামিল হতে পেরে উচ্ছ্বসিত ও অভিভূত।
বুধবার বিকেলে কলকাতায় পৌঁছে গেছে উরুগুয়ে ফুটবল দল। একটু বেশি আগেই। কারণ ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে উরুগুয়ের খেলা যুবভারতীতে ৬ অক্টোবর। কিন্তু উরুগুয়ের চিফ কোচ দিয়েগো ফোরলান ভারতের বিরুদ্ধে ম্যাচটা নিযে বেশ সিরিয়াস,সেটা বোঝা গেছে, দল নিয়ে তাড়াতাড়ি কলকাতায় চলে আসায়। এতে রথ দেখা রা কলা বেচা দুটোই হবে ফোরলান ও তাঁর দলের ফুটবলারদের। বেশিদিন কলকাতায় কাটিয়ে একানকার মাঠে অনুশীলন করে সড়গড় হওয়ার সঙ্গে সঙ্গে অপরিচিত আবহাওয়ার সঙ্গে মানিয়েও নিতে পারবেন তাঁরা। এর সঙ্গে বাড়তি প্রাপ্তি যুবভারতীর গ্যালারিতে বসে ভারত ও ব্রাজিলের সঙ্গে ম্যাচ দেখা। এতে ভারতীয় দলের মুখোমুখি হওয়ার আগে নিজের কৌশল ছিক করে ফেলতে পারবেন ফোরলান। বৃহস্পতিবার বিকেল থেকে যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডে পুরো দল নিয়ে ভারতের সঙ্গে ম্যাচের প্রস্তুতিও শুরু করছেন ফোরলান।
তবে আসল ফুটবল জ্বরটা কলকাতায় শুরু হবে বৃহস্পতিবার বিকেলে কলকাতা শহরে ব্রাজিল ফুটবল দল পা দিলে। চোটের জন্য রাফিনহা না এলেও ভিনিসিয়াস জুনিয়ার সহ ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলা একঝাঁক নামী ফুটবলার রয়েছে ব্রাজিল দলে। অস্ট্রেলিয়ার সঙ্গে গত দুটি ফিফা ইন্টারন্যাশানাল ফ্রেন্ডলির একটিতে ১-১ ড্র ও অন্যটি ৪-২ গোলে জিতে কলকাতা আসছে কার্লেস আনসেলোত্তির প্রশিক্ষণ প্রাপ্ত ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা ৫বার বিশ্বকাপ জেতার ব্রাজিলের সঙ্গে শক্তিতে আকাশ পাতাল পার্থক্য ভারতীয় ফুটবল দলের। তবু খালিদ জামিলের দলকে হাল্কাভাবে নিচ্ছেন না আনসেলোত্তি। বরং পানামা ম্যাচে ভারতীয় দলের লড়াকু ১-১ ড্র দেখে তিনি যে আরও বাড়তি ঝাঁজ নিয়ে তাঁর ফুটবলারদের খেলতে বলবেন, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই কলকাতা খেলতে আসার আগে ভারতে ফুটবল সংস্কৃতি নেই বলে বিতর্কের জন্ম দিয়েছেন আনসেলোত্তি। এতে ভারতীয় ফুটবল শিবির ভেতরে ভেতরে তেতে থাকলে অবাক হওয়ার কিছু নেই। আর সেকারণে আনসেলোত্তি নিজের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে ভারতকে বড় ব্যবধানে হারানোর মনোভাব নিয়ে খেলতে বলবেন, এতে কোনও সন্দেহ নেই। সেটা সামাল দিতে হবে ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত, আনোয়ার, বিজয়, রায়ান, আপুইয়াদের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
