অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপ-এ ভারতীয় দলের প্রথম প্রতিপক্ষ মঙ্গোলিয়া। ৯ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু করবে ভারত। কাতারে আগামী বছর যে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত, তারই প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও দুটি দেশ ভানুয়াতু ও লেবানন অংশ নেবে এই প্রতিযোগিতায়। লেবানন-ও এশিয়ান কাপের মূলপর্বে খেলবে। ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে ভানুয়াতুর বিরুদ্ধে ১২ জুন, সন্ধ্যায় সাড়ে সাতটায়। তাদের শেষ ম্যাচ লেবাননের বিরুদ্ধে, ১৫ জুন সন্ধ্যায়। সেরা দু’টি দল ১৮ জুন সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে।ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১০১-এ। লেবানন রয়েছে ৯৯-এ। ভানুয়াতু ১৬৪ ও মঙ্গোলিয়া ১৮৩।
এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় দল উড়ে যাবে বেঙ্গালুরুতে। সেখানে ২১ জুন থেকে ৩ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে তারা। ১৫ মে থেকে এই দুই টুর্নামেন্টের প্রস্তুতি শিবির শুরু হবে ভুবনেশ্বরে।
ইন্টারকন্টিনেন্টাল কাপের ক্রীড়াসূচী: ৯ জুন ২০২৩- লেবানন বনাম ভানুয়াতু (বিকেল ৪.৩০), ভারত বনাম মঙ্গোলিয়া (সন্ধ্যা ৭.৩০); ১২ জুন- মঙ্গোলিয়া বনাম লেবানন (৪.৩০), ভানুয়াতু বনাম ভারত (৭.৩০); ১৫ জুন- ভানুয়াতু বনাম মঙ্গোলিয়া (৪.৩০), ভারত বনাম লেবানন (৭.৩০); ১৮ জুন- ফাইনাল (৭.৩০)।
(লেখা ও ছবি আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
