Cart Total Items (0)

Cart

All Sports
দলবদল

অলস্পোর্ট ডেস্ক: ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ক্লাবগুলির দলবদল চলছে জোড় কদমে। ৯ জুন, ২০২৩ থেকে খোলা হয়েছে উইন্ডো এবং ৩১ অগস্ট, ২০২৩ পর্যন্ত চলবে৷ সব দলই অনেকটাই গুছিয়ে নিয়েছে পরের মরসুমের জন্য। দেখে নেওয়া যাক কোন দলে কে—

বেঙ্গালুরু এফসি

দলে যাঁরা এলেন—স্লাভকো দামজানোভিচ (মোহনবাগান সুপার জায়ান্ট), বিক্রম সিং (আইজল এফসি), হোলিচরণ নারজারি (হায়দরাবাদ এফসি)। যাঁরা বিদায় নিলেন— সন্দেশ ঝিংগান (চুক্তির শেষ), প্রবীর দাস (কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ), রয় কৃষ্ণা (চুক্তি শেষ), ব্রুনো রামিরেস (চুক্তি শেষ), উদান্ত সিং (চুক্তি শেষ)।

চেন্নাইয়ন এফসি

দলে যাঁরা এলেন—অঙ্কিত মুখোপাধ্যায় (ইস্ট বেঙ্গল এফসি), বিজয় ছেত্রী (শ্রীনিদি ডেকান এফসি)। যাঁরা বিদায় নিলেন— প্রশান্ত কে (ফ্রি), অনিরুদ্ধ থাপা (ছেড়ে দেওয়া হল), জকসন ধস (ছেড়ে দেওয়া হল), মনোতোষ চাকলাদার (ছেড়ে দেওয়া হল), এডউইন ভ্যান্সপল (চুক্তি শেষ), আবদেনাসের এল খায়াতি (চুক্তি শেষ), পিটার স্লিসকোভিচ (চুক্তি শেষ), কোয়ামে কারিকারি (চুক্তি শেষ), জুলিয়াস ডুকার (চুক্তি শেষ), ভাফা হাখামানেশি (চুক্তি শেষ), ফালাও দায়াগনে (চুক্তি শেষ)।

ইস্টবেঙ্গল এফসি

দলে যাঁরা এলেন— লালিয়ানসাঙ্গা রেন্থলেই (রাজস্থান ইউনাইটেড এফসি), মন্দার রাও দেসাই (মুম্বাই সিটি এফসি), হরমনজোত খবর (কেরালা ব্লাস্টার্স এফসি), এডউইন ভ্যান্সপল (চেন্নাইয়িন এফসি), সল ক্রেসপো (ওড়িশা এফসি), জাভিয়ের সিভেরিও (হায়দরাবাদ এফসি), নিশু কুমার (কেরালা ব্লাস্টার্স এফসি থেকে ঋণে),
বোরহা হেরেরা (হায়দরাবাদ এফসি), নন্দকুমার সেকার (ওড়িশা এফসি)। যাঁরা বিদায় নিলেন— অমরজিৎ সিং কিয়াম (চুক্তি শেষ), হিমাংশু জাংরা (চুক্তি শেষ), নবীন কুমার (চুক্তি শেষ), সুভম সেন (চুক্তি শেষ), সুমিত পাসি (চুক্তি শেষ), জেরি লালরিনজুয়ালা (চুক্তি শেষ), সেম্বোই হাওকিপ (চুক্তি শেষ), চারালামবোস কিরিয়াকু (চুক্তি শেষ), জেক জার্ভিস (চুক্তি শেষ), অ্যালেক্স লিমা (চুক্তি শেষ), জর্ডান ও’ডোহার্টি (চুক্তি শেষ)।

এফসি গোয়া

দলে যাঁরা এলেন— রেনিয়ের ফার্নান্দেস (মুম্বই সিটি এফসি), বরিস সিং (জামশেদপুর এফসি), সন্দেশ ঝিংগান (বেঙ্গালুরু এফসি), উদান্ত সিং (বেঙ্গালুরু এফসি), রাউলিন বোর্হেস (মুম্বই সিটি এফসি থেকে লোনে)। যাঁরা বিদায় নিলেন— আনোয়ার আলি (চুক্তি শেষ), রিডিম ট্যাং (চুক্তি শেষ), মাকান চোঠে (চুক্তি শেষ), হার্নান সান্তানা (চুক্তি শেষ), মার্ক ভ্যালিয়েন্তে (চুক্তি শেষ), লেনি রডরিগেজ (চুক্তি শেষ), নোংদাম্বা নওরেম (চুক্তি শেষ), এডু বেদিয়া (চুক্তি শেষ)।

হায়দরাবাদ এফসি

যাঁরা বিদায় নিলেন— আকাশ মিশ্র (মুম্বই সিটি এফসিতে যোগদান), বোরহা হেরেরা (ইস্ট বেঙ্গল এফসি), জাভিয়ের সিভেরিও (চুক্তি শেষ), জোয়েল চাইনিজ (চুক্তি শেষ), হোলিচরণ নার্জারি (বেঙ্গালুরু এফসিতে যোগদান), রোহিত দানু (চুক্তি শেষ)।

জামশেদপুর এফসি

যাঁরা বিদায় নিলেন— লালদিনলিয়ানা রেন্থলেই (চুক্তি শেষ), ফারুক চৌধুরী (চুক্তি শেষ), ঈশান পণ্ডিতা (চুক্তি শেষ), বরিস সিং (চুক্তি শেষ)।

কেরালা ব্লাস্টার্স এফসি

দলে যাঁরা এলেন— প্রবীর দাস (বেঙ্গালুরু এফসি), জোশুয়া সোতিরিও (নিউক্যাসেল জেটস এফসি)। যাঁরা বিদায় নিলেন— নিশু কুমার (ইস্ট বেঙ্গল এফসিকে ঋণে), দেনেচন্দ্র মেটেই (চুক্তি শেষ), ভিক্টর মঙ্গিল (চুক্তি শেষ), আপোস্তোলোস জিয়ান্নো (চুক্তি শেষ), ইভান কালিউঝনি (চুক্তি শেষ), হরমনজোত খবর (চুক্তি শেষ),
মুহিত খান (চুক্তি শেষ), জেসেল কার্নিরো (চুক্তি শেষ)।

মোহনবাগান সুপার জায়ান্ট

দলে যাঁরা এলেন— অনিরুধ থাপা (চেন্নাইয়ান এফসি), আরমান্দো সাদিকু (এফসি কার্টেজেনা), জেসন কামিংস (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স)। যাঁরা বিদায় নিলেন— তিরি (চুক্তি শেষ), স্লাভকো দামাজানোভিচ (বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন)।

মুম্বই সিটি এফসি

দলে যাঁরা এলেন— বিনিত রাই (ওড়িশা এফসি), আকাশ মিশ্র (হায়দ্রাবাদ এফসি)। যাঁরা বিদায় নিলেন—রেনিয়ার ফার্নান্দেস (চুক্তি শেষ), গুরসিমরত সিং গিল (চুক্তি শেষ), হার্দিক ভাট (চুক্তি শেষ), আহমেদ জহু চুক্তি শেষ), মুরতাদা পতন (চুক্তি শেষ), মন্দার রাও দেসাই (চুক্তি শেষ)।

উত্তরপূর্ব ইউনাইটেড এফসি

যাঁরা বিদায় নিলেন— অরিন্দম ভট্টাচারজা (চুক্তি শেষ), ইমরান খান (চুক্তি শেষ), গুরজিন্দর কুমার (চুক্তি শেষ), প্রভাত লাকরা (চুক্তি শেষ), মাশুর শরীফ (চুক্তি শেষ), অ্যালেক্স সাজি (চুক্তি শেষ), অ্যারন ইভান্স (চুক্তি শেষ), শেহনাজ সিং (চুক্তি শেষ), কুলে এমবম্বো (চুক্তি শেষ), জোসেবা বেইতিয়া (চুক্তি শেষ), উইলমার গিল (চুক্তি শেষ), আলিশার খোলমুরোদভ (চুক্তি শেষ), লালদানমাওয়িয়া রাল্তে (চুক্তি শেষ)।

ওড়িশা এফসি

দলে যাঁরা এলেন—আফওবা সিং (পঞ্জাব এফসি), লালদিনলিয়ানা রেন্থলেই (জামশেদপুর এফসি), আহমেদ জাহু (মুম্বই সিটি এফসি), মুর্তাদা ফল (মুম্বই সিটি এফসি), অ্যামি রানাওয়াড়ে (মুম্বই সিটি এফসি থেকে ঋণে),
লেনি রডরিগেস (এফসি গোয়া)। যাঁরা বিদায় নিলেন— ডিলান ডি’সিলভা (চুক্তি শেষ), বিনিত রাই (চুক্তি শেষ), সেবাস্তিয়ান থাংমুয়ানসাং (চুক্তি শেষ), ওসামা মালিক (চুক্তি শেষ), নন্দকুমার সেকার (চুক্তি শেষ), সল ক্রেসপো (চুক্তি শেষ), রেনিয়ার ফার্নান্দেস (চুক্তি শেষ), দেনেচন্দ্র মিতেই (চুক্তি শেষ), লালরুয়াত্থারা (চুক্তি শেষ), পেড্রো মার্টিন (চুক্তি শেষ), করণ আমিন (চুক্তি শেষ)।

(তথ্য আইএসএল ওয়েবসাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *