মুনাল চট্টোপাধ্যায়: আইএসএল ২০২৫-২৬য়ের খসড়া ক্রীড়াসূচী আগেই তৈরি করে ফেলেছিল দায়িত্বে থাকা ক্লাব প্রতিনিধিদের কমিটি। ম্যাচের সময় ও ভেনু উল্লেখ করে অংশগ্রহণকারী ১৪ ক্লাব ছাড়াও তা জানাল মিডিয়া রাইটস পেতে আগ্রহী বিডারদের কাছে। সেই সূচী অনুযায়ী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল তাদের হোম ম্যাচ খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আগে যেমনটি লেখা হয়েছিল, মহমেডান তাদের হোম ম্যাচ খেলবে জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামের মাঠে। এমনকি মোহনবাগান(২৮ ফেব্রুয়ারি) ও ইস্টবেঙ্গলের( ২১ মার্চ) সঙ্গে তাদের দুটি মিনি ডার্বির হোম ম্যাচও হবে ওই মাঠে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দুই প্রধানের কলকাতা মেগা ডার্বির তারিখ ৩ মে, যুবভারতী ক্রীড়াঙ্গনেই।
বাকি দলগুলোর মধ্যে শুধু কেরালা ব্লাস্টার্স ও ইন্টার কাশী ছাড়া যে মাঠে এতদিন খেলে এসেছে হোম ম্যাচ সেখানেই তারা খেলবে। শুধু কেরালা ব্লাস্টার্স তাদের হোম ম্যাচ কোচির বদলে কোঝিকোড়ে ইএমএস স্টেডিয়ামে, আর ইন্টার কাশী ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়মে খেলতে চেয়েছে । পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ম্যাচ খেলবে দিল্লি নেহরু স্টেডিয়ামে। তবে কেরালা ব্লাস্টার্সের মতো ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে হোম ম্যাচ খেলা নির্ভর করছে তাদের মাঠ সময়মতো তৈরি হওয়া ও পাওয়া নিয়ে। কোনও বিশেষ কারণে মাঠ পেতে সমস্যা হলে ম্যাচের কেন্দ্র সরতে পারে।
বিডারদের কাছে পাঠানো সূচীতে বলা হয়েছে কলকাতায় আইএসএলের শুরুর দিনের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স। দু’দিন বাদে কলকাতাতেই ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। তার মাঝে ১৫ ফেব্রুয়ারি জামশেদপুরের মাঠে জামশেদপুর এফসি ম্যাচ দিয়ে আইএসএল শুরু মহমেডানের।
আইএসএলের সূচীতে মোহনবাগানের ম্যাচ: কেরালা ব্লাস্টার্স(হোম, ১৪ ফেব্রুয়ারি,৫টা), চেন্নাইন এফসি( হোম, ২৩ ফেব্রুয়ারি,সাড়ে ৭টা), মহমেডান(অ্যাওয়ে, ২৮ ফেব্রুয়ারি, সাড়ে ৭টা), ওড়িশা এফসি(অ্যাওয়ে, ৬ মার্চ, ৫টা), বেঙ্গালুরু এফসি( অ্যাওয়ে, ১৪ মার্চ,সাড়ে ৭টা), মুম্বই সিটি( হোম, ২০ মার্চ,সাড়ে ৭টা),জামশদপুর এফসি( অ্যাওয়ে, ৪ এপ্রিল,৫টা), পাঞ্জাব এফসি( হোম, ১২ এপ্রিল,সাড়ে ৭টা), নর্থ ইস্ট ইউনাইটেড(অ্যাওয়ে, ১৯ এপ্রিল,সাড়ে ৭টা), ইন্টার কাশী (হোম, ২৬ এপ্রিল,সাড়ে ৭টা), ইস্টবেঙ্গল( হোম, ৩ মে, সাড়ে ৭টা), এফসি গোয়া( অ্যাওয়ে, ৯ মে, ৫টা), স্পোর্টিং ক্লাব দিল্লি (হোম, ১৭ মে, ম্যাচের সময় এখনও নির্ধারিত হয়নি)।
ইস্টবেঙ্গলের ম্যাচ: নর্থ ইস্ট ইউনাইটেড(হোম, ১৬ ফেব্রুয়ারি, সাড়ে ৭টা), স্পোর্টিং ক্লাব দিল্লি( হোম, ২১ ফেব্রুয়ারি, ৫টা), জামশেদপুর এফসি(হোম, ২৭ ফেব্রুয়ারি, ৫টা), এফসি গোয়া( হোম, ৫ মার্চ, ৫টা), কেরালা ব্লাস্টার্স( হোম, ১৪ মার্চ,৫টা), মহমেডান( অ্যাওয়ে, ২১ মার্চ,৫টা), চেন্নাইন এফসি( অ্যাওয়ে, ১১ এপ্রিল, ৫টা), বেঙ্গালুরু এফসি(হোম, ১৬ এপ্রিল, সাড়ে ৭টা), পাঞ্জাব এফসি( হোম, ২৪ এপ্রিল,সাড়ে ৭টা), ওড়িশা এফসি( হোম, ২৮ এপ্রিল,সাড়ে ৭টা), মোহনবাগান( অ্যাওয়ে ৩ মে, সাড়ে ৭টা), মুম্বই এফসি( অ্যাওয়ে, ৮ মে, সাড়ে ৭টা), ইন্টার কাশী( অ্যাওয়ে, ১৭ মে, ম্যাচের সময় এখনও নির্ধারিত হয়নি)।
মহমেডানের ম্যাচ: জামশেদপুর এফসি( অ্যাওয়ে, ১৫ ফেব্রুয়ারি, ৫টা), এফসি গোয়া(অ্যাওয়ে, ২০ ফেব্রুয়ারি, সাড়ে ৭টা), মোহনবাগান(হোম, ২৮ ফেব্রুয়ারি, সাড়ে ৭টা), বেঙ্গালুরু এফসি( অ্যাওয়ে, ৭ মার্চ,সাড়ে ৭টা), চেন্নাইন এফসি( অ্যাওয়ে, ১৩ মার্চ,৫টা), ইস্টবেঙ্গল(হোম, ২১ মার্চ,৫টা), পাঞ্জাব এফসি( অ্যাওয়ে, ৩ এপ্রিল,সাড়ে ৭টা), ইন্টার কাশী( অ্যাওয়ে, ১২ এপ্রিল, ৫টা), ওড়িশা এফসি( অ্যাওয়ে, ১৭ এপ্রিল, সাড়ে ৭টা), স্পোর্টিং ক্লাব দ্য দিল্লি( অ্যাওয়ে, ২৬ এপ্রিল,৫টা), মুম্বই সিটি( হোম, ৩ মে, ৫টা), কেরালা ব্লাস্টার্স (অ্যাওয়ে, ১০ মে,৫টা), নর্থ ইস্ট ইউনাইটেড( অ্যাওয়ে, ১৭ মে, ম্যাচের সময় এখনও নির্ধারিত হয়নি)।
মহমেডানের আবেদন মতোই ১ মের বদলে মুম্বই সিটির সঙ্গে তাদের অনুষ্ঠেয় ম্যাচ ৩মে রেখেছে সূচী তৈরি দায়িত্বে থাকা কমিটি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
