অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার এআইএফএফ ও এফএসডিএলের যৌথভাবে প্রস্তাব পেশ করার কথা সুপ্রিম কোর্টে। দু’দিন আগে নিজেদের মধ্যে আলোচনায় বসে একটা সন্তোষজনক সমাধানের রাস্তা খুঁজতে চেষ্টা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএলের কর্তারা। যদি সবকিছু ঠিকঠাক চলে, সুপ্রিম কোর্টে ভারতীয় ঘরোয়া ফুটবল ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটার ইঙ্গতি মেলে, তাহলে ২৪ অক্টোবর থেকে আইএসএল শুরু হতে পারে। তবে ক্লাবগুলো প্রস্তুত হওয়ার জন্য বাড়তি সময় চেয়েছে, সেক্ষেত্রে শুরুর দিন পিছিয়ে ১০ নভেম্বর হওয়ার সম্ভাবনা
এর আগে আইএসএল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ফেডারশন সভাপতি কল্যান চৌবে বলেছিলেন, এফএসডিএলের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে যে জট পাকিয়েছে, তা ছাড়ানো সম্ভব হয়নি গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে। সুপ্রিম কোর্টের কথামতো বর্তমান কমিটি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না। সংশোধিত সংবিধান সুপ্রিম কোর্টের কাছ থেকে পাওয়ার পর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কার্যকরী কমিটি এব্যাপারে এগোতে পারবে। এফএসডিএল এটাকেই ঢাল করে এমআরএ নবীকরণের পথে যেমন এগোয়নি, তেমন আইএসএল আয়োজনেও আর আগ্রহ দেখায়নি। এতে আইএসএল অনির্দিষ্টকালের জন্য থমকে রয়েছে।
এটা মাথায় রেখে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে আইএসএল ক্লাবগুলোর কাছে আগে সুপার কাপ আয়োজনের প্রস্তাব রেখেছিলেন। তাঁর বক্তব্য ছিল, যতক্ষণ না আইএসএল আয়োজন করা সম্ভব হচ্ছে, ততক্ষণ সেপ্টেম্বর থেকে অক্টোবের মধ্যে সুপার কাপ করে ফেললে ক্লাবগুলোকে না খেলে বসে থাকতে হবে না। কিন্তু এই ব্যাপারটা ক্লাবগুলোর খুব একটা মনঃপূত হয়নি। তাদের সাফ বক্তব্য ছিল, কী এমন নিশ্চয়তা আছে সুপার কাপ খেলার পর আবার অনির্দিষ্ট কাল বসে থাকতে হবে না? তাই আগে এর স্থায়ী সমাধান হোক, আইএসএল কবে শুরু এটা জানা যাক, তারপর তারা সেইমতো ক্লাব পরিচালনা ও প্রস্তুতি শুরু করবে।
দু’দিন আগে সেটা মাথায় রেখেই এআইএফএফ ও এফএসডিএল কর্তারা আলোচনায় বসেন। ভেতরের যা খবর তাতে এখনই দীর্ঘমেয়াদী কোনও এমআরএর পথে না হেঁটে আপাতত শুধু এই মরশুমের জন্য পুরোন এমআইআইয়ের ভিত্তিতে আইএসএল শুরুর ভাবনা চিন্তা তাঁরা করেছেন। পরে সুপ্রিম কোর্টেরল রায় এলে নতুন চুক্তির কথা ভাববেন। সেই মতো ২৪ অক্টোবর আইএসএল শুরুর একটা সম্ভাব্য দিন তাঁরা ভেবেছেন। আইএসএল ক্লাবগুলোকে প্রস্তুতির সুযোগ দিতে। তবে এই শুরুর দিনটা ১০ নভেম্বর হতে পারে ক্লাবগুলোর কথা ভেবে। এর আগে সুপার কাপ আয়োজনের সম্ভাবনা কতটা সেটা খতিয়ে দেখছে ফেডারেশন। নাহলে আইএসএল শেষেই সুপার কাপ হবে, যেমন গত মরশুমে হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
