Cart Total Items (0)

Cart

All Sports
জিকসন সিং

অলস্পোর্ট ডেস্ক: মৈথেই সম্প্রদায়ের পতাকা নিয়ে জিকসন সিং-এর প্রতীকি প্রতিবাদ ঘিরে বিতর্ক অব্যহত ফুটবল মহলে। যুদ্ধ হোক বা রাজনৈতিক সংঘাত, খেলার মাঠ বারবারই প্রতিবাদ করেছে নানা সামাজিক, রাজনৈতিক বিষয় নিয়ে। ভারত সাফ কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তেমনই এক প্রতিবাদ করতে দেখা যায় মণিপুরের জিকসন সিং-কে। চ্যাম্পিয়ন হওয়ার পরই মৈথেইদের সাত রঙা পতাকা তুলে ধরেন জিকসন।

যদিও পরে এই কাজ কেন করেছিলেন তা জানিয়ে ব্যাখ্যাও দিয়েছেন জিকসন, চেয়েছেন ক্ষমাও। তাঁর এই কাজ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই জিকসন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ঐক্য আর শান্তির প্রতীক হিসেবেই ওই পতাকা গায়ে জড়িয়েছিলেন তিনি। মণিপুরে শান্তি ফিরুক, এটাই তাঁর প্রার্থনা।  কিন্তু তাতেও বিতর্ক থামেনি।

জানা যাচ্ছে তাঁর বিরুদ্ধে এআইএফএফ-এর কাছে শাস্তির দাবি জানিয়েছেন মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য জোসেফ লালরিন্টলুয়াঙ্গা। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে লেখা চিঠিতে তাঁর বক্তব্য,  “সাফ ফাইনালের পর জিকসন যে সাতরঙা পতাকা তুলে ধরেছিলেন তা মৈথেই সম্প্রদায়ের সাতটি অংশের প্রতিনিধিত্ব করে, জিকসন নিজেও সেই সম্প্রদায়ের মানুষ। কিন্তু ওঁর এই কাজ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি গোষ্ঠীর ভাবাবেগকে আঘাত করেছে। কারণ মণিপুরে এই সন্ত্রাসের আবহে বিভিন্ন গির্জা পুড়িয়ে ফেলার পর এই পতাকা লাগানো হচ্ছে। আর তাই জিকসন নিজের কাজের যে ব্যাখ্যা দিয়েছেন তা আমাদের যথার্থ বলে মনে হয়নি। শান্তি ফেরানোর বার্তা দেওয়ার অন্য পথও ছিল।”

 যদিও জিকসন আগেই ক্ষমা চেয়ে নেওয়ায় তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না এআইএফএফ। কিন্তু এই চিঠির পর ফেডারেশন কী সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয়। ফেডারেশনের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি এই দাবি নিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *