Cart Total Items (0)

Cart

All Sports
ইস্টবেঙ্গল এফসি

অলস্পোর্ট ডেস্ক: জোড়া বিদেশির নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল এফসি । শনিবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয় দুই ডিফেন্ডার জর্ডন এলসি এবং হোসে অ্যান্তোনিও পার্দো লুকাস আসন্ন মরসুমে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। স্পনসর সংস্থা ইমামি গ্রুপের পক্ষ থেকে সন্দীপ আগরওয়াল বলেন, ‘‘এলসি এবং পার্দোকে ইস্টবেঙ্গল পরিবারে স্বাগত। আমাদের হেড কোচের সঙ্গে আলোচনা করেই যুগ্মভাবে এই দুই প্লেয়ারকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আমাদের ব্যাকলাইনকে নতুন করে সাজাতে চাইছি এবং আমার বিশ্বাস তাঁদের যৌথ অভিজ্ঞতা দলকে সাহায্য করবে।’’

ইস্টবেঙ্গল হেড কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, ‘‘এলসি ও পার্দো, আমাদের দুই সেন্ট্রাল ডিফেন্ডার আমাদের রক্ষণের জন্য দারুণ অ্যাসেট যাঁরা দলের ধারবাহিকতা ধরে রাখবে। দলের সাফল্যের জন্য ভাল রক্ষণ খুব জরুরী। এই দু’জন আসায়া আমার মনে হচ্ছে আমাদের ডিফেন্স লাইন শক্তিশালী হবে।’’

অস্ট্রেলিয়ান এলসি এ লিগের দল পার্থ গ্লোরি থেকে যোগ দিলেন ইস্টবেঙ্গলে। অ্যাডিলেডের ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার ২০১৫-১৬ মরসুমে এ লিগ প্রিমিয়ারশিপ জিতেছেন। এছাড়া এই একই মরসুমে এ লিগ প্রিমিয়ারশিপ এবং দুটো অস্ট্রেলিয়া কাপ ২০১৮ ও ২০১৯-এ জেতেন তিনি। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত অ্যাডিলেড ইউনাইটেডে কাটিয়ে তিনি যোগ দিয়েছিলেন নিউক্যাসেল জেটসে। দুই মরসুমে এই দলের হয়ে খেলার পর গত জানুয়ারিতে পার্থ গ্লোরিতে যোগ দেন তিনি।

ভারতীয় ক্লাব ফুটবলের অংশ হতে পেরে এলসি বলেন, ‘‘এই ঐতিহাসিক ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারা আমার কাছে গর্বের। আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করা ও একটি সফল মরসুমের জন্য মুখিয়ে রয়েছি। সেই সব ফ্যানদের সামনে খেলতে চাই যাদের কথা অনেক শুনেছি।।’’

অন্যদিকে, পার্দো স্প্যানিশ ক্লাব এলদেনসেরর হয়ে লা লিগা-২-এ ৭০টির বেশি ম্যাচ খেলেছেন। ৬১ বছর পর এই ক্লাবের স্পেনের তদ্বিতীয় টায়ারে জায়গা করে নেওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছিলেন পার্দো। তিনি ভিলারিয়াল সিএপ ও ভ্যালেন্সিয়া সিএফ-এর হয়ে ইয়ুথ ফুটবল খেলেন। এবার তিনি প্রথমবার ভারতে খেলতে আসছেন ইস্টবেঙ্গলের জার্সিতে। আর তাতে তিনি উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘‘ভারতীয় ফুটবলে ঐতিহাসিক ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে আমি আমার যাত্রা শুরু করার জন্য মুখিয়ে রয়েছিল। আমার বিশ্বাস সব ম্যাচে সমর্থকরা যেভাবে তাদের ভালভাসা আমাদের জন্য ছড়িয়ে দেয় আমিও তাঁর মান রাখতে পারব। একটি অসাধারণ বছর আমাদের জন্য অপেক্ষা করছে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *