Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অক্টোবর ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য ৩০ জন খেলোয়াড়ের ভারতীয় সিনিয়র পুরুষদের সম্ভাব্য জাতীয় দল রবিবার ঘোষণা করে দিলেন প্রধান কোচ খালিদ জামিল। প্রস্তুতি শিবির ২০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে এবং দলটি একদিন আগে সেখানে রিপোর্ট করবে বলে জানানো হয়েছে।মোহনবাগান এসজি এবং এফসি গোয়ার খেলোয়াড়দের, যাদের সম্ভাব্য দলে তালিকাভুক্ত করা হয়েছে, তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দু’টি ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় শিবিরে ডাকা হবে।

এ ছাড়াও, পাঁচজন খেলোয়াড়কে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে – দু’জন অনূর্ধ্ব-২৩ পুরুষদের জাতীয় দলের এবং তিনজন সিনিয়র খেলোয়াড়। তাদের নাম পরে ঘোষণা করা হবে।

এই শিবিরের লক্ষ্য হল ব্লু টাইগার্সকে তাদের দু’টি এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার ফাইনাল রাউন্ড গ্রুপ সি-এর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করা, যেখানে তারা সিঙ্গাপুরের বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচ খেলবে। ৯ অক্টোবর, সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এবং ১৪ অক্টোবর, মারগাওয়ের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ দুটো হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য সম্ভাব্যদের মধ্যে থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

অক্টোবর ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য ভারতীয় সিনিয়র পুরুষ দলের শিবিরের জন্য ৩০ জন সম্ভাব্যের তালিকা:

গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরমিত সিং, গুরপ্রীত সিং সান্ধু।

ডিফেন্ডার: আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, চিংলেনসানা সিং কনশাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, রিকি মিতেই হাওবাম, রোশন সিং নওরেম।

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ড্যানিশ ফারুক ভাট, জিকসন সিং থাউনাওজাম, জিথিন এমএস, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নাওরেম, মহম্মদ আইমেন, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহানান।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মনভীর সিং (জুনিয়র), মহম্মদ সানান কে, মহম্মদ সুহেল, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।

প্রধান কোচ: খালিদ জামিল

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *