Cart Total Items (0)

Cart

All Sports

 

মহমেডান ২(‌ এডিসন, হীরা)‌                     স্পোর্টিং দিল্লি ২(‌ বাবোভিচ ২,এক ‌পেনাল্টি)‌

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএলের শেষ দুটো ম্যাচে ড্র করে ২ পয়েন্ট প্রাপ্তি ঘটেছিল মহমেডানের। রবিবার দিল্লির নেহরু স্টেডিয়ামে দু’‌বার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে গোল খেয়ে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়ে ২-‌২ ড্র করে তৃতীয় পয়েন্ট অর্জন করল মহমেডান স্পোর্টিং। তাতে অবশ্য অবনমন বাঁচানোর লড়াইয়ে খুব একটা লাভ হল না সাদা কালো ব্রিগেডের। ১০ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েই গেল লিগ টেবিলের শেষ স্থানে। সেখানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট লিগ টেবিলের ১০ নম্বরে উঠল স্পোর্টিং দিল্লি।

শুরু থেকে মহমেডানের ওপর চাপ বজায় রেখে ১৭ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় দিল্লি। বক্সের মধ্যে মহম্মদ আইমানের গোলের প্রচেষ্টা রুখতে গিয়ে মহমেডান গোলকিপার পদম ছেত্রী ফাউল করলে দিল্লি পেনাল্টি পায়। মাতিজা বাবোভিচ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে যেতে কোনও ভুল করেননি।

তবে গোল খেয়ে দমেনি মহমেডান। ৪০ মিনিটে এডিসন সিংয়ের গোলে সমতা ফেরায় মেহরাজউদ্দিন ওয়াডুর লড়াকু সাদা কালো ব্রিগেড। মাকান ছোটের ভাসানো বল ধরতে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন দিল্লি গোলকিপার নোরা ফার্নান্ডেজ। এডিসন সেই বলের দখল নেন গোলকিপার নোরা পৌঁছানোর আগে। এডিসন বল ধরে নোরার পাশ দিয়ে গোলে ঠেলে দেন(‌১-‌১)‌।

দিল্লি আবার এগিয়ে যায় ৫১ মিনিটে বাবোভিচের গোলে। লালরোচনার শট মহমেডান গোলকিপার পদম ছেত্রী আংশিক রুখলে আলগা বল চলে যায় বাবোভিচের কাছে। সেই বল জালে জড়িয়ে তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করে দিল্লিকে আবার এগিয়ে দেন। ৬৫ মিনিটে লালনগাইশাকার ক্রশে মাপা হেডে গোল করে মহমেডানের পক্ষে সমতা ফেরান হীরা মন্ডল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *