মুনাল চট্টোপাধ্যায়: আইএসএল ২০২৫-২৬য়ের খসড়া ক্রীড়াসূচী তৈরি করে ফেলেছে দায়িত্বে থাকা ক্লাব প্রতিনিধিদের কমিটি। অংশগ্রহণকারী ১৪ ক্লাবকে তা জানিয়েও দিয়েছে। তবে সেটা সরকারিভাবে ঘোষণা করতে সময় নিচ্ছে, ব্রডকাস্টিং পার্টনার ঠিক না হওয়ায়। কারণ যে সূচী ক্লাব কমিটি বানিয়েছে, তা মিডিয়া রাইটস হোল্ডাররা সুবিধাজনক মন করতে না পারে। ফলে পরে আবার সামান্য অদল বদলের প্রয়োজন হতে পারে। খসড়া সূচী আনুযায়ী কলকাতায় আইএসএলের শুরুর দিনের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স। দু’দিন বাদে কলকাতাতেই ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। তার মাঝে ১৫ ফেব্রুয়ারি জামশেদপুরের মাঠে জামশেদপুর এফসি ম্যাচ দিয়ে আইএসএল শুরু মহমেডানের। কলকাতা মেগা ডার্বির তারিখ রাখা হয়েছে ৩ মে। ভেনু নিয়ে এখনও কিছু সমস্যা আছে।
আইএসএলের প্রস্তাবিত সূচীতে মোহনবাগানের ম্যাচ: কেরালা ব্লাস্টার্স(হোম, ১৪ ফেব্রুয়ারি), চেন্নাইন এফসি( হোম, ২৩ ফেব্রুয়ারি), মহমেডান(অ্যাওয়ে, ২৮ ফেব্রুয়ারি), ওড়িশা এফসি(অ্যাওয়ে, ৬ মার্চ), বেঙ্গালুরু এফসি( অ্যাওয়ে, ১৪ মার্চ), মুম্বই সিটি( হোম, ২০ মার্চ),জামশদপুর এফসি( অ্যাওয়ে, ৪ এপ্রিল), পাঞ্জাব এফসি( হোম, ১২ এপ্রিল), নর্থ ইস্ট ইউনাইটেড(অ্যাওয়ে, ১৯ এপ্রিল), ইন্টার কাশী (হোম, ২৪ এপ্রিল), ইস্টবেঙ্গল( হোম, ৩ মে), এফসি গোয়া( অ্যাওয়ে, ৯ মে), স্পোর্টিং ক্লাব দিল্লি (হোম, ১৭ মে)।
ইস্টবেঙ্গলের ম্যাচ: নর্থ ইস্ট ইউনাইটেড(হোম, ১৬ ফেব্রুয়ারি), স্পোর্টিং ক্লাব দিল্লি( হোম, ২১ ফেব্রুয়ারি), জামশেদপুর এফসি(হোম, ২৭ ফেব্রুয়ারি), এফসি গোয়া( হোম, ৫ মার্চ), কেরালা ব্লাস্টার্স( হোম, ১৪ মার্চ), মহমেডান( অ্যাওয়ে, ২১ মার্চ), চেন্নাইন এফসি( অ্যাওয়ে, ১১ এপ্রিল), বেঙ্গালুরু এফসি(হোম, ১৬ এপ্রিল), পাঞ্জাব এফসি( হোম, ২৪ এপ্রিল), ওড়িশা এফসি( হোম, ২৮ এপ্রিল), মোহনবাগান( অ্যাওয়ে ৩ মে), মুম্বই এফসি( অ্যাওয়ে, ৮ মে), ইন্টার কাশী( অ্যাওয়ে, ১৭ মে)।
মহমেডানের ম্যাচ: জামশেদপুর এফসি( অ্যাওয়ে, ১৫ ফেব্রুয়ারি), এফসি গোয়া(অ্যাওয়ে, ২০ ফেব্রুয়ারি), মোহনবাগান(হোম, ২৮ ফেব্রুয়ারি), বেঙ্গালুরু এফসি( অ্যাওয়ে, ৭ মার্চ), চেন্নাইন এফসি( অ্যাওয়ে, ১৩ মার্চ), ইস্টবেঙ্গল(হোম, ২১ মার্চ), পাঞ্জাব এফসি( অ্যাওয়ে, ৩ এপ্রিল), ইন্টার কাশী( অ্যাওয়ে, ১২ এপ্রিল), ওড়িশা এফসি( অ্যাওয়ে, ১৭ এপ্রিল), স্পোর্টিং ক্লাব দ্য দিল্লি( অ্যাওয়ে, ২৬ এপ্রিল), মুম্বই সিটি( হোম, ১ মে), কেরালা ব্লাস্টার্স (অ্যাওয়ে, ১০ মে), নর্থ ইস্ট ইউনাইটেড( অ্যাওয়ে, ১৭ মে)।
এই সূচীর মধ্যে মহমেডান তাদের মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সঙ্গে হোম ম্যাচ খেলবে জামশেদপুরের জেআর ডি টাটা কমপ্লেক্সের মাঠে। এছাড়া মুম্বই সিটির সঙ্গে ১ মের প্রস্তাবিত হোম ম্যাচের দিন বদলের আর্জি জানিয়েছে মহমেডান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
