Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ এক অভুতপূর্ব পদক্ষেপ নিল কনফেডারেশন অফ আফ্রিকা(‌সিএএফ)‌। মরক্কোর বারাতে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত আফ্রিকান নেশনল কাপের বিতর্কিত ফাইনালে মরক্কোকে ১-‌০ গোলে হারিয়েছিল সেনেগাল। সেইসময় সেনেগালের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু মরক্কো এটা মানতে পারেনি। তারা সরকারিভাবে লিখিত প্রতিবাদ জানিয়েছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশনের কাছে। তার ফল মিলল। ঠিক ২ মাস বাদে আফ্রিকার ফুটবল প্রশাসনিক সংস্থা সেনেগালের থেকে খেতাব কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করল। এই সিদ্ধান্তে মরক্কো জুড়ে উল্লাস।

নেশনস কাপ ফাইনালে ম্যাচের শেষদিকে রেফারি মরক্কোর অনুকুলে একটি পেনাল্টি দেন। তার প্রতিবাদে সেনেগালের কোচ তাঁর ফুটবলারদের নিয়ে মাঠ ছেড়ে সাজঘরে চলে যান। একমাত্র সেনেগালের কিংবদন্তী ফুটবলার সাদিও মানে মাঠে থেকে যান। ১০ মিনিটেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর সাদিও মানের উদ্যোগে সেনেগাল ফুটবলাররা মাঠে ফেরেন। খেলা শুরু হলে মরক্কোর ব্রাহিম দিয়াজের দুর্বল পেনাল্টি শট রুখে দেন সেনেগাল গোলকিরার। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ওই পর্বে সেনেগাল গোল করে ম্যাচ জিতে যায়। মরক্কোর পক্ষে যেটা ছিল হৃদয়বিদারক ঘটনা।

মরক্কো ক্ষোভে ফেটে পড়েছিল সেনেগালের অখেলোয়াড়োচিত আচরণে। তাদের বক্তব্য ছিল, মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের আবার খেলার অনুমতি দিয়ে ঠিক করেননি রেফারি। সেনেগাল নয়, তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল। সরকারিভাবে আফ্রিকান ফুটবল প্রশসনিক সংস্থার কাছে সুবিচার চেয়ে আবেদন করেছিল মরক্কো। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করল সিএএফ। মরক্কোর পক্ষে ৩-‌০ গোলে জয়ের ফল লেখা থাকবে আফ্রিকান নেশনস কাপের ফাইনালের ইতিহাসের পাতায়। এর অর্থ ১৯৭৬য়ের পর প্রথমবার আফ্রিকার চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল মরক্কোর মাথায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *