Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ইন্টারকাশীর বিরুদ্ধে গত ম্যাচে জয় পেয়েছে মুম্বই সিটি এফসি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচটা হওয়ায় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে দর্শকশূণ্য মাঠে ম্যাচটা খেলেছিল মুম্বই। শুক্রবার তারা খেলবে যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে প্রতিপক্ষ সমর্থকদের চিৎকারের মাঝে। আর এই কারণে ৫দিন কলকাতায় কাটিয়ে ফেললেও সবুজ মেরুন বাহিনীকে বাড়তি সমীহ করছেন মুম্বই সিটির চিফ কোচ পিটার ক্র‌্যাটকি।

প্রতিপক্ষ মোহনবাগান তাঁর কাছে অচেনা দল নয়। বরং ক্র‌্যাটকির মতে, ‘‌ মোহনবাগানের এই দলটা যথেষ্ট শক্তিশালী। ওদের দলে বদল খুব কমই হয়েছে। বরং নতুন সংযোজনও বেশ ভাল। তাই গুরুত্ব তো দিতেই হবে। বিশেষ করে ম্যাচটা যেখানে ওদের মাঠে। গ্যালারির সমর্থন ওদের সঙ্গে থাকবে। সেখানে আমার দল গতবারের তুলনায় শক্তি কমেছে বা বেড়েছে, এটা বলতে চাই না। বরং বলব, দলটা ভিন্ন। তাতে কোনও অসুবিধা নেই। মোহনবাগানের শক্তি মাথায় রেখেই জেতার জন্য সাধ্যমত চেষ্টা করবে আমার ফুটবলাররা।’‌

মূলত আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী মুম্বইয়ের হেড স্যার ক্র‌্যাটকি। তবে মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগে তাঁর মুখে শোনা গেল একটু অন্যরকম সুর। বললেন, ‘‌ গোল পেতে গেলে আক্রমণাত্মক ফুটবল তো খেলতেই হবে। কিন্তু তার মানে ডিফেন্স আলগা রেখে নয়। আর বিশেষ করে মোগনবাগানের বিরুদ্ধে দলের বিরুদ্ধে, যাদের আক্রমণভাগে ও মাঝমাঠে গোল করার একাধিক ফুটবলার আছে।’‌

চোটের জন্য ব্রেন্ডনকে পাবেন না ক্র‌্যাটকি। তিনি এখনও রিহ্যাবে রয়েছেন। ঘরের ফুটবলারদের পাশাপাশি তাঁর ভরসা ৪ বিদেশি নুনো রেইস, জনি কাউকো, জর্জ ওর্তিজ, পেরিরা দিয়াজ। সদ্য যোগ দিলেও ওর্তিজ ফিট খেলার জন্য।

নুনো রেইস মোহনবাগান ম্যাচকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন লিগ টেবিলে ভাল জায়গায় থাকতে। বললেন, ‘‌ জানি মোহনবাগান ঘরের মাঠে সবসময়ই ফেবারিট সমর্থকদের জন্য। এই দলে আমি আগে খেলেছি। তাই ওদের শক্তি ও দুর্লবতা দুটোই জানা। তবে নিজেরা সেরা দিতে পারলে ৩ পয়েন্ট পাওয়া অবশ্যই সম্ভব।’‌ মোহনবাগানের আক্রমণভাগে ৩জন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার ম্যাকলারেন, কামিংস ও দিমিত্রি থাকলেও ভীত নন নুনো রেইস। জানালেন, কোচের কৌশল মেনে খেললে ওদের আটকে দিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মুম্বই ফেরা যাবে। সেই লক্ষ্য নিয়ে একটা দল হিসেবে মাঠে লড়বেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *