অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল ফেডারেশন ১৫ বছর ও তার বেশি দীর্ঘমেয়াদী সময়ের জন্য বানিজ্যিক সহযোগী পেতে গ্লোবাল বিড আহ্বান করেছে। সেই প্রিবিড বৈঠকে ২.৫ লাখ টাকা দিয়ে দরপত্র তুলে অংশ নিয়েছে ফ্যানকোড ও ক্যাপ্রি স্পোর্টস( ক্যাপ্রি গ্লোবালের অংশীদার)। এর মধ্যে ক্যাপ্রি স্পোর্টস মূলত আগ্রহ প্রকাশ করেছে এআইএফএফ আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টের প্যাকেজে।
তবে এর সঙ্গে উল্লেখযোগ্য যে নাম বিডারদের তালিকায় উঠে এসেছে, সেটা হল জিএমার স্পোর্টস। তারা পুরুষ ও মহিলা ফুটবল ক্লাব প্রতিযোগিতা, দুটোরই বানিজ্যিক সহযোগী হওয়ার আগ্রহী। জিএমআর বিভিন্ন ক্রীড়াসংস্থার সঙ্গে যুক্ত। তার মধ্যে আছে দিল্লি ক্যাপিটালস(আইপিএল), দুবাই ক্যাপিটালস(আইএল টি২০), ইন্ডিয়ান ক্যাপিটালস(লেজেন্ডস লিগ ক্রিকেট), ইউ পি যোদ্ধাস(প্রো কবাডি লিগ), তেলেগু যোদ্ধাস( খো খো), সিয়াটেল অরকাস(মেজর লিগ ক্রিকেট), সাদার্ন ব্রেভ( দ্য হান্ড্রেড ফ্রাঞ্চাইজি), হ্যামশায়ার ক্রিকেট।
ফেডারেশন তাদের বানিজ্যিক স্বত্ত্ব ১৫ বছরের জন্য তাদের সহযোগীর হাতে তুলে দিতে চায়, সম্ভব হলে ২০ বছর। ফেডারেশন বিডারদের সামনে দুটি প্যাকেজ রেখেছে। প্যাকেজ এ-র মধ্যে আইএসএল ও ফেডারেশন কাপ আর প্যাকেজ বি-তে আই ডব্লিউ এল, আই ডব্লিউ এল ২, মহিলা ফেডারেশন কাপ রয়েছে।
দরপত্র সংগ্রহ ও জমা দেওয়ার দিন ধার্য করেছে ফেডারেশন ১৯ মার্চ। দরপত্র খোলা হবে ২০ মার্চ। তখনই ঠিক বোঝা যাবে ১৫ বা ২০ বছরের জন্য কারা ফেডারেশনের বানিজ্যিক সহযোগী হিসেবে আইএসএল ও অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে জড়াতে চায়। এর আগে ফেডারেশন দীর্ঘমেয়াদী ভাবে বানিজ্যিক সহযোগী পেতে বিড আহ্বান করলেও সেসময় কোনও সাড়া মেলেনি। আশা করা যায়, এবার অন্তত তেমন কিছু হবে না। কাউকে না কাউকে পাওয়া যাবে।
তবে ফেডারেশন ও আইএসএল অংশগ্রহনকারী ক্লাবগুলো চায় আগের মতোই এফএসডিএল এসে হাল ধরুক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
