Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কটা আদায় কাঁচকলায়। অহি নকুল বললেও ভুল হবে না। রাজনৈতিক ভাবে দু’‌দেশের মধ্যে কোনও সদ্ভাব নেই। কোনও কিছুর আদান প্রদান হয় না। এরকম একটা পরিস্থিতিতে ২০০২ এশিয়ান গেমস কভার করার সময় দক্ষিণ কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার অ্যাথলিটদের উজ্জ্বল উপস্থিতি অনেকের চোখে জল এনে দিয়েছিল। সে এক অন্য মিলনমেলার রূপ নিয়েছিল দক্ষিণ কোরিয়ার ক্রীড়াঙ্গন।

খেলাধুলোর মাঠ সবসময় এদিক থেকে ব্যতিক্রম, যতই রাজনৈতিক বিরোধ থাক। সেই পথে হেঁটে উত্তর কোরিয়ার মহিলা ফুটবল দল এশিয়ান ফুটবল কনফেডারেশন লিগের ম্যাচ খেলতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে। সোমবার এখবর দিয়েছেন কোরিয়া ফুটবল অ্যাসোনিয়েশনের কর্তারা। তারা জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্লাব নায়েগোহিয়াং উইমেন্স এফসি এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের সেমিফাইনালে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার জিওনজি প্রভিন্সের সুওনের মাঠে ম্যাচ খেলবে। তারা ম্যাচ খেলবে ২০ মে। দক্ষিণ কোরিয়ার মাটিতে তারা পা রাখবে ১৭ মে। দ্বিতীয় সেমিফাইনালে মেলবোর্ন সিটি ও টোকিও ভার্দি বেলাজা মুখোমুখি হবে। সেমিফাইনালে হেরে যাওয়া দল সরাসরি বাড়ির পথে রওনা দেবে ২১ মে। কোনও তৃতীয় স্থানের ম্যাচ থাকছে না। ফাইনাল ২৩ মে।

উত্তর কোরিয়া মহিলা ফুটবল দলে থাকছেন ২৭ জন খেলোয়াড় ও ১২ জন সাপোর্ট স্টাফ।
৮ বছরে এই প্রথম কোনও একটি উত্তর কোরিয়ার অ্যাথলিটের দল দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখতে চলেছে। ২০১৮ সালের ডিসেম্বরে শেষবার ইনচিয়নে উত্তর কোরিয়ার ৫ টেবিল টেনিস খেলোয়াড়া দক্ষিণ কোরিয়ার মাটিতে সংযুক্তি দল হিসেবে অংশ নিয়েছিলেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-‌উন সাফ বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাঁর দেশের সম্পর্ক যুদ্ধের।এমন একটা অবস্থায় উত্তর কোরিয়ার মহিলা ফুটবলারদের দক্ষিণ কোরিয়ায় গিয়ে খেলাটা বেশ গুরুত্বপূর্ণ। এতে দু’‌দেশের সম্পর্কে আদৌ কি কোনও উন্নতি হবে?‌ এটা অবশ্য বলা খুব কঠিন।

দক্ষিণ কোরিয়া ফুটবল সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়েছে এই মর্মে, যেহেতু এটা সিভিলিয়ান স্পোর্টিং ইভেন্ট, তাই উত্তর কোরিয়া মহিলা দলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাই তাঁদের প্রথম লক্ষ্য। উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের ৮ বছরে দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখাকে স্বাগত। তাঁদের জন্য শান্ত ও খেলার আবহাওয়া উপহার দেওয়া হবে। এখনও জানা যায়নি, উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের ঠিক কতজন গুরুত্বপূর্ণ কর্তা থাকবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *