Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী: ক্লাবের বিরুদ্ধে প্রতিদিনই ক্ষোভ উগে দিচ্ছেন কোচ অস্কার ব্রুজোঁ। গত রবিবার মরসুম শেষে দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। অভিযোগ ছিল ক্লাবের পরিকল্পনার অভাব। একসপ্তাহের মধ্যে আবারও বোমা ফাটালেন তিনি। রাত পোহালেই আইএসএল ২০২৫-২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচ পঞ্জাব এফসির বিরুদ্ধে। তারই প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে একহাত নিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তনদের। নবি, অ্যালভিটো ডি’কুনহা, সন্দীপ নন্দীদের ‘ব্রোকার’ বলে অভিহিত করলেন তিনি। সঙ্গে এও বললেন, এরা থাকলে ক্লাবের উন্নতি হবে না। শুধু তাই নয় সাংবাদিক সম্মেলন শেষেও সেই কথা আরও একবার বললেন, জোড়ের সঙ্গে প্রতিস্থাপন করলেন তাঁর বক্তব্যকে।

এই প্রথম লিগ টেবলের শীর্ষে জায়গা করে নেওয়া ইস্টবেঙ্গলের আইএসএল-এর ইতিহাসে বড় প্রাপ্তি। সেটা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু তার মধ্যেই পর পর ক্লাবের সমালোচনা করে চলেছেন কোচ অস্কার ব্রুজোঁ। তবে ক্লাবের সমালোচনার মাঝে দল নিয়ে উচ্ছ্বসিত তিনি। পরিষ্কার বলছেন, “আমি ভাগ্য করে দল পেয়েছি। সবাই পেশাদার ফুটবলার। দারুণ সাপোর্ট স্টাফ।” তবে ক্লাবের মধ্যে থাকা কিছু প্রাক্তনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বোঝাই যাচ্ছে চুড়ান্ত বিরক্ত তিনি।

নাম ধরে ধরে তিনি বলেন, “ক্লাবের প্রাক্তন ব্রোকার রহিম নবি, অ্যালভিটো ডি’কুনহা, সন্দীপ নন্দীরা যতদিন থাকবে এই ক্লাবের উন্নতি হবে না। তাঁরা ইস্টবেঙ্গলকে নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের লোকেরা ক্লাবের জন্য খুবই ক্ষতিকর।”

প্রেস কনফারেন্স শেষ করার আগে সাংবাদিকদের উদ্দেশে আরও একবার তিনি অনুরোধ করে বলেন, “আশা করব আপনারা আমার বক্তব্য কেটে বাদ দিয়ে দেবেন না। আমার জন্য এদের সম্পর্কে বলাটা সহজ ছিল না। তবে এটা সবার জানা দরকার। এই ব্রোকাররা ক্লাবের ক্ষতি করছে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *