অলস্পোর্ট ডেস্ক: রিয়েল জারাগোজা গোলকিপার এস্তেবান আনদ্রাদার ১৩ ম্যাচ নির্বাসনের শাস্তি হয়েছে। গত সপ্তাহের শেষে হুয়েস্কার সঙ্গে ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার জর্জ পুলিদোর মুখে ঘুঁষি মেরে মাটিতে ফেলে দেওয়ায়। প্রাক্তন আর্জেন্টিনার গোলকিপার আন্দ্রাদা ম্যাচের শেষে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, পুলিদোকে ধাক্কা মারায়। লাল কার্ড দেখার পর আন্দ্রাদা নিজের মেজাজ হারিয়ে দৌড়ে গিয়ে পুলিদোর মুখে সজোরে ঘুঁষি মারেন।
রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলারক্ষাকারী কমিটি ওই ঘটনার জন্য ১৩ ম্যাচ নির্বাসিত করেছে। লাল কার্ড দেখার জন্য এক ম্যাচ ও পুলিদোর মুখে ঘুঁষি মারার জন্য আরও ১২ ম্যাচ।
এর অর্থ রিয়েল জারাগোজার হয়ে আন্দ্রাদা শেষ ম্যাচ খেলে ফেললেন। কারণ এই মরশুমের শেষে জারাগোজার লোনের মেয়াদ কাটিয়ে লা লিগা এম-এক্স সাইড মন্টেরারিতে ফিরতে হবে বলে। মাঠে ভিড়ের মাঝে ঝামেলার সময় হুয়েসকা গোলকিপার ড্যানি জিমিনেজ হাত চালিয়েছিলেন জারাগোজার ড্যানি তাসেন্ডের গায়ে। সেই অপরাধে জিমিনেজ লাল কার্ড দেখেন। তাঁর চার ম্যাচ নির্বাসন হয়েছে। তেসেন্ডের ২ ম্যাচ নির্বাসন হয়েছে।
ম্যাচটা শেষ হয় হুয়েসকার পক্ষে। ১-০ গোলে জয় পায় তারা জারাগোজার বিপক্ষে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
