Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ গত সপ্তাহে এসওয়াটিনির বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর নিঁখোজ এরিট্রিয়ান দলের ৭ ফুটবলার। এঁরা কেউই দলের সঙ্গে বাড়ি ফেরেননি। এমনকি খবর জানিয়েছে বিবিসি। এই দলের কয়েকজন এসওয়াটিনির প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকা নিজের ঘরে ফিরলেও ৭জনের কোনও হদিশ নেই। এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে এসে এভাবে এরিট্রিয়ান খেলোয়াড়দের উধাও হয়ে অনেক ঘটানা ঘটেছে।

একটা অভিযোগ রয়েছে অনেকদিন ধরে, আসামারা সরকারের অত্যাচারে স্বল্প জনসংখ্যার জায়গা হলেও হাজার হাজার এরিট্রিয়ান অন্য দেশের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। যদিও আসামারা সরকার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এর আগে ২০১৯ সালে অনূর্ধ ২০ ফুটবল দলের ৭জন এভাবেই নিঁখোজ হয়ে যান উগান্ডায় ইস্ট আফ্রিকান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে। ২০১৫তে বতসোয়ানায় বিশ্বকাপের যোগ্যতানির্ণায়ক পর্বের ম্যাচ খেলতে গিয়ে এরিট্রিয়ার ফিরতে চাননি ১০ জন ফুটবলার। ২ বছর বাদে দলের ডাক্তার ও ১৫ জন ফুটবলারকে রাজৈতিক আশ্রয় দেয় উগান্ডা। তার অনেক আগে ২০০৯ সালে শুধুমাত্র দলের কোচ ও একজন কর্তা ছাড়া আর কেউ এরিট্রিয়া ফেরেননি।

এবার এসওয়াটিনির বিরুদ্ধে ২-‌১ ও সবমিলিয়ে দু’‌দফা মিলিয়ে ৪-‌১ গোলে জয়ের সুবাদে ১৯ বছর বাদে আফ্রিকান নেশনস কাপের যোগ্যাতানির্ণায়ক গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে এরিট্রিয়া। কিন্তু সেই জয়ের আনন্দ অনেকটাই মাটি হয়েছে ৭ ফুটবলারের নিখোঁজ হওয়ার ঘটনায়। এটা দলের পক্ষে একটা বড় ধাক্কাও। এরিট্রিয়ান ফুটবল সমর্থকরা যখন দলের সাফল্যে গর্বিত, নিজের দেশের ফুটবলের নবজাগরণ হিসেবে ভাবছিলেন, তখন আচমকা দলের এতগুলো ফুটবলারের একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় হতাশ।

২৪ সদস্যের দলের ১০ জন এরিট্রিয়ায় থাকেন। তার মধ্যে মাত্র ৩ জন দেশে ফিরেছেন। সেই তালিকায় আছেন অধিনায়ক আবেলম তাকলেজকি। যাঁরা নিঁখোজ সেই তালিকায় আছেন গোলকিপার কুবরম সলোমন, বর্ষীয়ান উইঙ্গার মেধানি রেডি। নিঁখোজ হওয়া ফুটবলাররা এখন ঠিক কোথায় আছেন, সেটা কারও জানা নেই। তবে কেউ কেউ বলছেন, ওই ফুটবলারদের কয়েকজনকে দক্ষিণ আফ্রিকায় দেখে গেছে। এই ঘটনার পর এরিট্রিয়ার মানুষ ও প্রচারমাধ্যম আশ্চর্যরকম নীরব, অথচ অন্য সময় একটা ম্যাচ জিতে ফুটবলাররা দেশে ফিরলে তুমুল হৈচৈ পড়ে যায়। সম্ভবত, ফুটবল দের সংবর্ধনার পরিকল্পনা ছিল, কিন্তু ৭ ফুটবলারের অকস্মাৎ নিখোঁজের ঘটনায় সেসব বাতিল হয়েছে।

এরিট্রিয়া স্পোর্টস অ্যান্ড কালচার কমিশনের মুখপাত্র সোসাল মিডিয়ায় দলের সাফল্যের ও মিশর পৌঁছানোর কথা ও ছবি পোস্ট করেছেন। কিন্তু তাতে এরিট্রিয়া ফেরার পথে কায়রো বিমানবন্দর পৌঁছানোর পর যে ছবি দেখা যাচ্ছে, তাতে ৭ জন ফুটবলারের হদিশ নেই। যাঁরা শুধুমাত্র আসামারা রওনা হয়েছেন, তাঁদেরই দেখা যাচ্ছে ছবিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *