Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ এমনটাই শোনা গিয়েছিল। সেইমতো শুক্রবার সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা ফেডারেশনের সংশোধিত নতুন সংবিধান সংক্রান্ত বিষয়ে রায় দিলেন। এর আগে ২০২১ সালে সুপ্রিম কোর্টের নিয়োগ করা বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের সুপারিশ করা খসড়া সংবিধানেই সামান্য রদবদল ঘটিয়ে এবার সেটাকেই পুর্ণ অনুমোদেনের পথে হাঁটলেন সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিরা।

ফিফা আগেই এল নাগেশ্বর রাওয়ের দেওয়া সংশোধিত সংবিধানকে অনুমোদন দিয়েছিল। তাই এনিয়ে তাদের তরফে কোনও আপত্তি আসবে না এবারের সিদ্ধান্তে। আর ১৪ অক্টোবরের মধ্যে এই নতুন সংশোধিত সংবিধান ফেডারেশন জেনারেল বডি ও কার্যকরী কমিটির বৈঠক ডেকে অনুমোদন নিয়ে ফেললে ফিফা নির্বাসনের কোপে পড়তে হবে না। কারণ ফিফা তো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নির্বাসন এড়াতে গোটা প্রক্রিয়াটা ৩০ অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে।

এই সংশোধিত সংবিধানের কারণে অনেককিছুই থমকে গিয়েছিল। বিশেষ করে ভারতীয় ঘরোয়া ফুটবলে অচলাবস্থা তৈরি হয় এর কারণে। মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে ফেডারেশন ও এফএসডিএলের মাঝে বিতর্কে চরমে ওঠে। এবার অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *