Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ তিনসদস্যের এআইএফএফ নির্বাচনী কমিটি কাজ শুরু করে দিল সুপ্রিম কোর্টের দেওয়া সংশোধিত সংবিধানের নিয়ম মেনে। এই কমিটির মাথায় আছেন চেয়ারপার্সন ও রিটার্নিং অফিসার আইএসএস(‌অবসরপ্রাপ্ত)‌ সুনীল অরোরা। সঙ্গে দুই সদস্য ডিডিপি দিল্লি(‌অবসরপ্রাপ্ত)‌ ও আইজিপি গোয়া(‌অবসরপ্রাপ্ত)‌ বিবেক গোগিয়া, সিবিআই অফিসার(‌অবসরপ্রাপ্ত)‌ সুরিন্দর সিং গুরুম। সুপ্রিম কোর্টের দেওয়া নতুন সংশোধিত সংবিধান মেনে নির্বাচনী প্রক্রিয়া শুরুর স্বার্থে, এই তিন সদস্যের কমিটি সোমবার দিল্লিতে ভারতীয় ফুটবল ফেডারেশনে ফুটবল হাউসে আসেন।

সেখানে এই তিন সদস্যের কমিটিকে নয়া প্রশাসনিক আইনকানুন, যার মধ্যে এআইএফএফের নির্বাচন, অনুমোদিত সংস্থার নির্বাচন, প্লেয়ার্স কমিটির নির্বাচন সহ অন্যান্য দিকগুলি ব্যাখা করেন ভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এন সত্যনারায়ণ ও এআইএফএফ লিগাল টিম। কমিটি ধন্যবাদ জানিয়েছে এআইএফএফ কর্তাদের গোটা বিষয়টি বিশদভাবে ব্যাখা করতে যাতে নয়া সংশোধিক সংবিধান মেনে তাঁরা পরবর্তী পদক্ষেপ নিতে পারেন।

নিয়মতো এবছর সেপ্টেম্বরে ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হচ্ছে। সেইমতো নতুন কার্যকরী কমিটি গঠন করতে নির্বাচন হওয়ার কথা। তবে সভাপতি কল্যান চৌবে ও তাঁর কার্যকরী কমিটির মেয়াদ আরও কিছুদিন বাড়তে পারে, অন্তত চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত, ফিফা ও এএফসির সৌজন্যে। এআইএফএফের তরফে ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ ফিফা ও এএফসির কাছে আবেদন করেছিলেন, ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিনটা ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিতে, যাতে তার মাঝেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশিত নতুন জাতীয় ক্রীড়া প্রশাসনিক নীতির প্রয়োগের কাজ সম্পন্ন করা যায় ফেডারেশনের নির্বাচনের আগে। সেই অনুমতি মিলেছে ফিফা ও এএফসির তরফে। তারা এআইএফএফকে জানিয়েছে, এমনটা হলে, তাদের কোনও আপত্তি নেই। এটুকু দেরি চলতেই পারে নির্বাচন করার ক্ষেত্রে সব নিয়ম অনুসরণের সুযোগ দিতে।

এখন দেখার, ঘরে ও বাইরে বর্তমান সভাপতি কল্যান চৌবের কাজকর্ম ঘিরে অসন্তোষ আছে। এবার নির্বাচনে লড়লে তাঁর জয়ী হওয়া আগেরবারের মতো কেকওয়াক হবে না। বরং তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। অবশ্য যদি এর মাঝে নিজের পায়ের তলায় নড়ে যাওয়া মাটিটা অন্যভাবে শক্ত করতে পারেন, তাহলে অন্য কথা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *