Cart Total Items (0)

Cart

All Sports
চ্যাম্পিয়ন্স লিগ

অলস্পোর্ট ডেস্ক: প্যারিসে ২০২২ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুল বনাম রিয়েল মাদ্রিদ ম্যাচে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল তার প্রাথমিক দায় নিল উয়েফা। সোমবার ইউরোপের ফুটবল সংস্থার তরফে এই বক্তব্য পেশ করা হয়েছে। এই প্রতিবেদনে ১৯৮৯-এ হিলসবোরো দুঘটনার কারণকে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের শেষ বলা হয়েছে, ইভেন্টের দায়িত্বে থাকার কারণে উয়েফাই প্রাথমিকভাবে দায় নিচ্ছে যে ঘটনা বিপর্যয়ের দিকে চলে গিয়েছিল প্রায়।

রিপোর্টে বলা হয়েছে, “সেন্ট-ডেনিস কনভেনশনে যে নিরাপত্তা, সুরক্ষা এবং পরিষেবার মডেল দেওয়া হয়েছিল, সেটিকে নিরাপত্তামূলক পদ্ধতির ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল।’’ ২৮ মে স্টেড ডি ফ্রান্সে রিয়াল মাদ্রিদের ১-০ ব্যবধানে জয় ইউরোপীয় ফুটবলের সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্টের চারপাশের ঘটনাগুলির দ্বারা আবৃত ছিল৷

কিক-অফ ৩৭ মিনিটের জন্য পিছিয়ে গিয়েছিল কারণ দর্শকরা স্টেডিয়ামে ঢোকার মুখে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিল যেখানে সরু একটি গেট খোলা হয়েছিল তাঁদের জন্য এবং সেখানে মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তার মধ্যেই পুলিশ কাঁদুনে গ্যাস ছোঁড়ে দর্শকদের লক্ষ করে।

উয়েফার সচিব থিওডোর থিওডোরিডিস সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন এবং ডঃ ব্রান্ডাও রডরগেস এবং তাদের কাজের জন্য প্রতিবেদন প্রস্তুতকারী প্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন। থিওডোরিডিস বলেছেন, “উয়েফা-এর পক্ষ থেকে, আমি আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি তাদের সকলের কাছে যারা ক্লাব মরসুমের সেরা উদযাপন হতে পারত কিন্তু সেখানে ঘটে গেল অন্য ঘটনা।’’

“বিশেষ করে, আমি লিভারপুল এফসি-এর সমর্থকদের কাছে ক্ষমা চাইছি…. খেলার আগে এবং খেলার সময় ছড়িয়ে পড়া বিভিন্ন বার্তা জন্য যা তাদের পরিস্থিতির জন্য অন্যায়ভাবে দায়ী করা হয়েছিল এবং যার ফলে কিক-অফ দেড়িতে হয়।”

স্বাধীন পর্যালোচনাটি ৩০ মে, ২০২২ শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত প্রায় ৫০০,০০০ ইউরো ব্যয়ে সোমবার প্রকাশিত হয়েছিল।

“উয়েফা ঘটনাগুলি থেকে শেখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ,” ক্ষমাপ্রার্থণায় বলা হয়েছে, স্টেকহোল্ডারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নিশ্চিত করা হয়েছে যে তারা নিরাপদ, সুরক্ষিত এবং স্বাগত পরিবেশে খেলাটি উপভোগ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *