অলস্পোর্ট ডেস্ক: বুধবার ইউক্রেন ফুটবল দল রাশিয়ান ফুটবল দলের সঙ্গে হওয়া সমস্ত প্রতিযোগিতা বয়কটের দাবি জানিয়েছে। উয়েফা রাশিয়ার যুব দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুনরায় খেলানোর সিদ্ধান্তে, ইউক্রেন ফেডারেশন এই বার্তা দিয়েছে। ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, ‘‘ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে রাশিয়ান দলগুলির সঙ্গে জড়িত কোনও প্রতিযোগিতায় ইউক্রেন ফুটবল দল অংশ নেবে না’’। তারা অন্যান্য উয়েফা সদস্যদের রাশিয়ান দলের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার আহ্বান জানায়। ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সমস্ত রাশিয়ান দলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল। তবে মঙ্গলবার রাশিয়ার জাতীয় অনূর্ধ্ব-১৭ দলকে পুনরায় খেলানোর সিদ্ধান্ত নিয়ে সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে উয়েফা।
রাশিয়ার অনূর্ধ্ব-১৭ দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরিয়ে নেওয়ার উয়েফার সিদ্ধান্তকে ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা করেছে। ‘‘ইউএএফ নিশ্চিত করে জানাচ্ছে যে রাশিয়ান দলগুলির সঙ্গে জড়িত কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না ইউক্রেন দল।
ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত ঘোষণা করার পরে, উয়েফা যুক্তি দেয় যে ‘তরুণ প্রজন্ম’ প্রতিযোগিতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং বড়দের কাজের জন্য ছোটদের শাস্তি দেওয়া উচিত নয়।
অবশ্য উয়েফা জানিয়েছে যে, রাশিয়ার দলগুলি কোথাও খেলতে পারবে না এবং দেশের পতাকা, সঙ্গীত এবং জাতীয় খেলার কিট নিষিদ্ধ করা হবে।
ইউক্রেন তবুও আন্তর্জাতিক ইভেন্ট থেকে রাশিয়াকে কোনওরকম সুযোগ বা সুবিধা প্রদান করতে নিষেধ করেছে। রাশিয়ার সঙ্গে হওয়া সমস্তরকম খেলাকে বয়কট করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের মধ্যে অনুষ্ঠিত হতে চলা ২০২৪ প্যারিস অলিম্পিক বয়কটেরও হুমকি দিয়েছে ইউক্রেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
