Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ভারতের অনূর্ধ্ব-১৭ দল তাদের নবম এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ অভিযান ড্র দিয়ে শুরু করেছে। ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তারা তাদের অভিযান শুরু করল। তবে প্রথম ম্যাচেই বেশ চাপে পরে গিয়েছিল ভারতের তরুণ দল। প্রথমে পিছিয়ে যাওয়ার পরে ম্যাচে ফিরে আসে তারা। শেষ পর্যন্ত ম্যাচের ফল ১-১ করে মাঠে ছাড়ে ভারত।

ম্যাচের ছয় মিনিটে দারুণ শুরু করেছিল ব্লু কোল্টস। ভিয়েতনামের হাফ বক্সে গিয়ে আক্রমণ শুরু করেছিল তারা। এরপরে ম্যাচের ১৪ মিনিটে ভিয়েতনাম পাল্টা আক্রমণ চালায়, তবে সহজেই পিলিং-এর সেই আক্রমণকে প্রতিহত করে ভারত। তবে ম্যাচের ২৯ মিনিটে মালেমংগাম্বা ব্লক না করলে ভিয়েতনাম এগিয়ে যেতেই পারত। এর মধ্যে ৩১ মিনিটে হলুদ কার্ড দেখেন গুরনাজ সিং। ম্যাচের ৩৭ মিনিটে একটা লং রেঞ্জের শট মেরেছিলেন ড্যানি, তবে ভিয়েতনামের গোলরক্ষক সহজেই সেটিকে ধরে ফেলেন।

এরপরে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটে গোল হজম করে ভারত। লে দিন লং ভু কাউন্টার অ্যাটাকে উঠে গোলের দরজা খোলেন। এরফলে প্রথমার্ধে যাওয়ার আগে ০-১ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত।

এরপরে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ভারতের তরুণ দল। ম্যাচের ৫৫ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিল ভারত। গাংতে বক্সে ঢুকে পরেছিল এবং জোড়াল ভলি করে গোলের মুখ খুলতে চেয়েচিলেন, তবে ভিয়েতনামের গোলরক্ষক সেটিকে আটকে দেন। তবে এরপর মালেমংগাম্বা ফিরতি বলে শট নেন কিন্তু সেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ম্যাচের ৬৪ মিনিটেও গোলের মুখ খুলে ফেলেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি গাংতে। তবে এর ৫ মিনিট পরেই অর্থাৎ ম্যাচের ৬৯ মিনিটে মালেমংগাম্বা একটি দূরপাল্লার শট মারেন যেটি গোলের ঠিকানা খুঁজে নেয়। শেষ পর্যন্ত সমতায় ফেরে ভারত।

মালেমংগাম্বার এই গোল সকলের মন জয় করেছে। এই মুহূর্তে মালেমংগাম্বার গোলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। দারুণ ভাবে কামব্যাক করে ভারত। শেষ পর্যন্ত ১-১ ড্র করেই মাঠ ছাড়ে ভারত। গ্রুপের পরের ম্যাচে ২০ জুন ভারতের মুখোমুখি হবে উজবেকিস্তান। সেই দিনেই অন্য ম্যাচে জাপানের মুখোমুখি হবে ভিয়েতনাম।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *