Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবল ফেডারেশন ২০৩১ এএফসি এশিয়ান কাপ আয়োজনের জন্য বিড করেছে। ভারতের সঙ্গে লড়াইয়ে আছে একাধিক দেশ। তবে তাদের মধ্যে সংযুক্ত আরব আমীরশাহী প্রথমে বিড করলেও, পরে নাম তুলে নেওয়ায় ভারতের সামনে ২০৩১ এএফসি এশিয়ান কাপ আয়োজনের শিকে ছিঁড়তে পারে।

আগেই ২০৩১ এএফসি এশিয়ান কাপ বিড জমা নেওয়ার কাজ শেষ হয়েছিল। একইসঙ্গে এএফসির তরফে তাদের সদস্যভুক্ত দেশের কাছে ২০৩৫ এএফসি এশিয়ান কাপে আয়োজনের জন্য বিড জমা করতে বলা হয়েছিল। সেই বিড জমা দেওয়ার শেষ দিন ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। ২০৩৫য়ের জন্য বিড জমা দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া, জাপান ফুটবল অ্যাসোসিয়েশন, কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন।

যারা ২০৩১ এএফসি এশিয়ান কাপ আয়োজনের জন্য বিড করেছে, সেই তালিকায় ভারত(‌এআইএফএফ)‌ ছাড়া আছে ফুটবল অস্ট্রেলিয়া, ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইন্দোনেশিয়া, কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন, যৌথভাবে বিড করেছে কিরঘিজ ফুটবল ইউনিয়ন, তাজিকিস্তান ফুটবল ফেডারেশন, উজবেকিস্তান ফুটবল অ্যাসেসিয়েশন।

এএফসি সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম খলিফা ৩৫তম এএফসি কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫য়ে এএফএসি এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী দেশের ফুটবল সংস্থার বিডারদের তালিকা সদস্যদের সামনে তুলে ধরেন। সেখানেই ঠিক হয়, এই নামগুলির থেকেই আয়োজক দেশকে বেছে নেওয়া হবে। এএফসি এখন বিএমএ(‌বিডিং মেম্বার অ্যাসোসিয়েশনের)‌ সঙ্গে যোগাযোগ করে এএফসি কাপ আয়োজনের সমস্ত দিকগুলি খতিয়ে দেখবে কোনও একজনকে বেছে নেওয়ার আগে।

ভারতের কাছে ২০২৭ এএফসি এশিয়ান কাপ আয়োজনের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ভেতরের খবর, সৌদি আরবের সঙ্গে এক বিশেষ বন্ধুত্বপূর্ণ সমঝোতায় বিড করা থেকে সরে আসেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। ফলে বিনা বাধায় ২০২৭ এশিয়ান কাপ আয়োজনের সুযোগ পায় সৌদি আরব। ভারত বিডে সফল হলে ২০২৭য়ে এএফসি এশিয়ান কাপে আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলতে পারত। সে সুযোগ আর নেই। এমনকি মূল পর্বে কোয়ালিফাই করলেও ভারত ২০২৭ এশিয়ান কাপে খেলতে পারত। কিন্তু প্রথম মানোলো মারকোয়েজ ও পরে খালিদ জামিলের কোচিংয়ে ভারত একটা ম্যাচও না জিততে পেরে বিশ্রি ফল করে কোয়ালিফাইং রাউন্ডের এক ম্যাচ বাকি থাকতেই এশিয়ান কাপে খেলার দৌড় থেকে ছিটকে গেছে। এখন এআইএফএফ ২০৩১ সালের বিড জিতলে, ভারতীয় ফুটবলারদের এশিয়ান কাপে খেলার আশা আবার পূরণ হতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *