Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকপের চারটি ম্যাচ আয়োজনের দায়িত্বে আছে মেক্সিকোর জালিসকোর রাজধানী শহর গুয়াদালজারা। আর সেই শহর এখন ‘‌হাম’‌এর প্রকোপে পড়েছে ভীষণভাবে। যা চিন্তার ভাঁজ ফেলেছে, আয়োজকদের কপালে। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের শিশুদের, স্কুলের ছেলেমেয়েদের মাস্ক পরার নির্দেশ জারি করেছেন মেক্সিকোর কর্তারা সংক্রমণ যাতে বেশি না ছড়ায়।

গোটা মেক্সিকো জুড়ে ৫২০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে গুয়াদালজারায় সবচেয়ে বেশি। ২০৯২ জন। রিপোর্ট বলছে, প্রথম ‘‌হাম’‌ সংক্রমণের কোস ধরা পড়ে মেক্সিকোর নর্দান স্টেট চিহুয়াহুয়াতে। একজন শিশুর মধ্যে। সে এই সংক্রমণের শিকার হয়েছে আমেরিকায় টেক্সাস ভ্রমণের সময়। এখন সেটা মেক্সিকোর গোটা দেশে ছড়িয়ে পড়েছে। তবে জালিসকোর কর্তারা কোনও আলগা ভাব দেখাতে নারাজ। তাঁরা গুয়াদালজারা সহ আশেপাশের ৭টি অঞ্চলের মানুষকে আগামী দিনগুলোতো মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে শিশু ও স্কুল ছাত্র-‌ছাত্রীদের যা পরা বাধ্যতামূলক। ১৫টি রাজ্যের স্কুল সায়মিক বন্ধ রাখাও হয়েছে সংক্রমণ ঠেকাতে।

মেক্সিকোর কর্তাদের আশা, বিশ্বকাপের আগে ‘‌হাম’‌এর প্রকোপ কমবে। গোটা ব্যাপারটা নিয়ন্ত্রণে চলে আসবে। মেক্সিকোর সমর্থকদের পাশাপাশি বিদেশ থেকে আসা ফুটবলপ্রেমীদের খেলা দেখতে আসা সমস্যা হবে না।

গুয়াদালজারায় ৪টি ম্যাচ রয়েছে বিশ্বকাপের। ১১ জুন প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ চেক রিপাবলিক, ডেনমার্ক, উত্তর ম্যাসিডোনিয়া বা আয়ারল্যান্ডের মধ্যে একজন। এক সপ্তাহ বাদে এখানেই দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। ২৩ জুন কলম্বিয়া মুখোমুখি হবে কঙ্গো, জামাইকা বা নিউ ক্যালেডোনিয়ার মধ্যে একজনের সঙ্গে। আর শেষ ম্যাচে লড়বে দুই হেভিওয়েট শক্তি উরুগুয়ে ও স্পেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *