Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ সর্বভারতীয় শ্রী সিমেন্ট ওপেন ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর বসছে কলকাতায়। এই নিয়ে নবমবার। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রতিযোগিতা শুরু ৩০ এপ্রিল বৃহস্পতিবার। চলবে ৩ মে রবিবার পর্যন্ত। এই টুর্নামেন্টের আয়োজক কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

সংগঠকদের পক্ষে ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সচিব দেবাশিস রায় জানান,‘‌ সর্বভারতীয় এই ব্রিজ চ্যাম্পিয়নশিপে অন্যান্যবারের মতো এবারও অনেক নামী খেলোয়াড় অংশ নেবেন। বাংলা জুড়ে নির্বাচন চলা সত্ত্বেও। বেশ কিছু খেলোয়াড়ের নির্বাচনের ডিউটি পড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও অংশ নিতে পারছেন না। তবে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন এশিয়াডে পদক জয়ী সদস্য শিবনাথ সরকার ও প্রণব বর্ধন। আশা করা যায়, ৪০০র ওপর প্রতিযোগী এতে অংশ নেবেন। দুটি মূল ইভেন্ট থাকছে—টিম অফ ফোর ও ম্যাচ পয়েন্ট পেয়ার্স।’‌

দেবাশিস রায় আরও জানান, ‘‌জাতীয় পর্যায় এই খেলা নিয়ে জনপ্রিয়তা ও উৎসাহের কারণে প্রতিযোগিতার মূল স্পনসর শ্রী সিমেন্ট প্রাইজ মানিতে বৃদ্ধি ঘটিয়েছে। মোট আর্থিক পুরস্কার মূল্য ১০লাখ টাকা। প্রতিযোগিতার বিজয়ী পাবে ১ লাখ ৮০ হাজার টাকা। রানার্স ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন বিভাগে ও পর্যায়ে আর্থিক পুরস্কার থাকছে।’‌

গতবছর টিম অফ ফোর ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘‌ ফরমিডেবল’‌ দলের খেলোয়াড় সুমিত মুখার্জি, রাজেশ্বর তেওয়ারি, কৌস্তভ নন্দী, সাগ্নিক রায়, সায়ন্তন কুশারী, কৌস্তভ বেন্দ্রে। রানারস হয়েছিলেন ‘‌ মাভেরিক্সের’‌ সুবোধ মাসকারা, এ ভট্টাচার্য, কিজাদ আঙ্কলেসারিয়া, হারালা এডি, ওরেল টোলেডানো, এমি জামির। ম্যাচ পয়েন্ট পেয়ার্সে চ্যাম্পিয়ন হয়েছিলেন পিনাকী প্রসাদ খান ও সত্যব্রত মুখার্জি। রানার্স বিনয় দেশাই ও রাজু তোলানি। এছাড়া আরও দুটি সান্ত্বনা ইভেন্ট হয়ে থাকে।

সংগঠকরা জানান, ২১ থেকে ২৭ জুন গোয়ার পানাজিতে তাজ সিদাদে গোয়া হরাইজনে বসবে পঞ্চম এশিয়া ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *