অলস্পোর্ট ডেস্ক: ২০০২ সালের এশিয়ান গেমসের রৌপ্য পদকজয়ী পুরুষ হকি দলের সদস্য বিমল লাকরা মঙ্গলবার হঠাৎ করেই জ্ঞ্যান হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। আপাতত রাঁচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ৪৫ বছর বয়সী এই প্রাক্তন ভারতীয় মিডফিল্ডার সোমবার সিমডেগা মহকুমায় তাঁর গ্রামে তাঁর কৃষি জমিতে কাজ করার সময় অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিমডেগা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁকে আরও ভালো চিকিৎসার জন্য রাঁচিতে নিয়ে যাওয়া হয়। “তিনি এখন স্থিতিশীল রয়েছেন। ঝাড়খণ্ডের ক্রীড়ামন্ত্রী আজ তার সঙ্গে দেখা করেছেন এবং সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিয়েছেন,’’ হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং পিটিআইকে জানিয়েছেন।
‘এক্স’-এ আগের একটি পোস্টে সিং লিখেছেন, “জ্ঞ্যান হারানোর কারণে মাথায় গুরুতর আঘাতের পর প্রাক্তন আন্তর্জাতিক হকি খেলোয়াড় বিমল লাকরাকে উন্নত চিকিৎসার জন্য রাঁচিতে রেফার করা হয়েছে। ঝাড়খণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন প্রয়োজনীয় সকল ধরণের চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং ঝাড়খণ্ডের মাননীয় ক্রীড়ামন্ত্রী বিমল লাকরার সাথে দেখা করতে তার স্বাস্থ্যের বিষয়ে জানতে হাসপাতালে গিয়েছিলেন।”
লাকরা ২০০৩ এবং ২০০৭ সালে এশিয়া কাপের সোনাজয়ী দলের সদস্য ছিলেন এবং তাঁর ভাই বীরেন্দ্র লাকরা সিনিয়র এবং বোন আসুন্তা লাকড়া পুরুষ এবং মহিলা বিভাগে ভারতের জার্সি পরে নিয়মিত খেলেছেন।
ভারতের প্রাক্তন খেলোয়াড় বীরেন রাসকুইনহা এর আগে ‘এক্স’-এ পোস্ট করেছিলেন যে তার বন্ধু এবং প্রাক্তন সতীর্থ “গুরুতর আহত অবস্থায়” হাসপাতালে ভর্তি।
“আশা করি সরকার এখন তার যত্ন নেবে। এই মুহূর্তে তার কোনও চাকরি নেই,” লিখেছেন রাসকুইনহা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
