Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতের শীর্ষস্থানীয় শুটার মনু ভাকেরের কোচ জসপাল রানা ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে সম্প্রতি তাঁর হৃদযন্ত্রের ব্লকেজ দূর করতে ‘স্টেন্ট’ বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ (ISSF) বিশ্বকাপ চলাকালীন জসপাল বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করেন এবং ভারতে ফেরার পথেও একই সমস্যার সম্মুখীন হন। দেশে ফেরার পরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)-এর সভাপতি কালকেশ নারায়ণ সিং দেও-এর তথ্যমতে, বৃহস্পতিবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার পর হৃদযন্ত্রের ব্লকেজ দূর করতে একটি স্টেন্টও বসান। কয়েক দিন পর দ্বিতীয় ধাপে আরও একটি স্টেন্ট বসানোর পরিকল্পনা ছিল। মৃত্যুর খবর আসার আগে পর্যন্ত জানা গিয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং তিনি সুস্থ হয়ে উঠছিলেন।

হাসপাতালে ভর্তির পর তাঁর ভাই সুভাষ রানা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘‘মিউনিখে আইএসএসএফ বিশ্বকাপ চলাকালীন তিনি (জসপাল) বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করেছিলেন। শুরুতে তিনি একে অ্যাসিডিটির সমস্যা ভেবেছিলেন এবং নিজের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যান। কিন্তু ভারতে ফেরার পথে অস্বস্তি আবার ফিরে আসে, যার ফলে দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে অবিলম্বে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’

শুটিং জগতের কিংবদন্তি এবং জাতীয় কোচ জসপাল রানাকেই এই খেলায় মনু ভাকেরের সাফল্যের মূল কারিগর হিসেবে গণ্য করা হয়। রানার তত্ত্বাবধানেই ভাকের প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে দু’টি পদক জিতেছিলেন।

কমনওয়েলথ গেমসের ইতিহাসে তিনি অন্যতম সফল ভারতীয় ক্রীড়াবিদ; ১৯৯৪, ১৯৯৮, ২০০২ এবং ২০০৬—এই চারটি আসরেই তিনি দাপটের সঙ্গে সাফল্য অর্জন করেছিলেন। ভারতের হয়ে তাঁর সবচেয়ে স্মরণীয় সাফল্য এসেছিল ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে, যেখানে তিনি তিনটি স্বর্ণপদক জেতার পাশাপাশি ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা জানিয়ে জাসপাল ১৯৯৪ সালের মিলান বিশ্ব চ্যাম্পিয়নশিপের জুনিয়র বিভাগে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিলেন।

এই সব সাফল্যই থেকে যাবে ভারতীয় শুটিংয়ের ইতিহাসের পাতায়। শুধু থাকবেন না জসপাল রানা। যার হাত ধরে উঠে আসতে পারত ভবিষ্যতের আরও অনেক সফল শুটার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *