Cart Total Items (0)

Cart

All Sports India
অলস্পোর্ট ডেস্ক:‌ কাতার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ও লিওনেল মেসির হাতে কাপ তুলে দেওয়ার পিছনে বড় অবদান ছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। ফিফা ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার গোলের নীচে তিনি ছিলেন মস্ত ভরসা। চ্যাম্পিয়ন না হলেও আর্জেন্টিনার রানার্স হওয়ার পিছনে তাঁর ভূমিকা...
  অলস্পোর্ট ডেস্ক:‌ আঙ্গুলের চোটের জন্য সাময়িক মাঠের বাইরে ছিলেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো ‘‌দিবু’‌ মার্টিনেজ। অ্যাস্টন ভিলা তারকার আঙ্গুলের হাড় ভেঙেছিল ২০ মে ফ্রিলবার্গের বিরুদ্ধে ইওরোপা কাপ ফাইনালে মাঠে নামার আগে গা ঘামানোর সময়।...
তিনি এলেন, দেখলেন, জয় করলেন—এই চিরচেনা কথাটা না বললেই নয়। কলকাতার মাটিতে বিশ্ব ফুটবলের যতবার যেই তারকাই পা রেখেছেন ততবারই শহর জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দলে দলে মানুষ ছুটেছে একঝলক সেই তারকার সামনে থেকে দর্শন পেতে।
অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে কলকাতায় পৌঁছে গেলেন এমিলিয়ানো মার্টিনেজ । বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন বিশ্বকাপজয়ী তারকা।