বাংলা ভাষার প্রতি অপমানের আর এফএসডিএল ও এআইএফএফ বিতর্কে আইএসএলের অনিশ্চয়তা ঘিরে গ্যাল্যারিতে যখন টিফো নিয়ে সবুজ মেরুন সমর্থকদের তীব্র প্রতিবাদ, তখন যুবভারতীর সবুজ ঘাসে ডায়মন্ড হারবারের যাবতীয় আস্ফালন থামাতে আগুন ঝরানো পারফরমেন্স মোহনবাগান ফুটবলারদের। মাত্র অল্প কয়েকদিনের অনুশীলনে...
মঙ্গলবার মোহনবাগান মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলার সময় সতীর্থ গ্লেনের কড়া ট্যাকলে চোট পেয়েছিলেন আপুইয়া। যেভাবে সতীর্থ ফুটবলার ও সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে মাঠ ছেড়ে বেরিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট মিডফিল্ডার আপুইয়া, তাতে আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, চোট গুরুতর। সবুজ মেরুন...
বিএসএফকে ৪-০ গোলে কিশোরভারতী ক্রীড়াঙ্গনের মাঠে হারালেও ডায়মন্ড হারবার এফসির তুলনায় গোলপার্থক্যে পিছিয়ে থাকার কারণে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেক্ষেত্রে গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টারফাইনাল যেতে বাগান ব্রিগেডকে শনিবার যুবভারতীর মাঠে ডায়মন্ড হারবারকে হারাতেই হবে।
শুধু অংশগ্রহণ নয়, ডুরান্ড কাপ জেতাই লক্ষ্য ডায়মন্ড হারবার এফসির চিফ কোচ কিবু ভিকুনার। সেই ভাবনার সঙ্গে সুর মেলালেন দলের তিন ভরাতীয় ফুটবলার জবি জাস্টিন, গিরিক খোসলা, নরহরি শ্রেষ্ঠা। প্রথমদিন অনুশীলনে নামা নবাগত বিদেশি সেন্টারব্যাক মিকেল কোরতাজারের গলাতেও আত্মবিশ্বাসের...
কলকাতা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল বৃহস্পতিবার। খেলা ছিল ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবারের মধ্যে। একদল মাঠে নামলেও আর এক দল মাঠেই এল না। যার ফলে ভেস্তে গেল খেলা। এমনটা যে হবে তার আগে থেকেই ইঙ্গিত ছিল।
