মোহনবাগান যাত্রা শুরু করবে ১৫ অগস্টে। তবে সেই ম্যাচটি অন্যদিন করার প্রাস্তাব জানাল মোহনবাগান শিবির। কারণ হিসাবে বলা হয়েছে, ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস।
চেন্নাইয়িনের গত মরশুমের অধিনায়ক অনিরুদ্ধ থাপাকে নেওয়ার লড়াইয়ে ছিল মুম্বই এফসি এবং মোহনবাগান। তবে সূত্রের খবর, শেষ মুহূর্তে মোহনবাগান কর্তারা মাত দিয়েছেন। অনিরুদ্ধ থাপা চুক্তিবদ্ধ হতে চলেছেন মোহনবাগানের সঙ্গে।
প্রীতমের বদলে নতুন ফুটবলার নিতে চায় মোহনবাগান কর্তৃপক্ষ। সূত্রের খবর, পরের মরশুমে কেরালা ব্লাস্টার্সের হলুদ জার্সিতে দেখা যেতে পারে প্রীতম কোটালকে।
কলকাতা প্রিমিয়ার লিগ-এর ঢাকে কাঠি পড়ে গেল। সোমবার আইএফএ-র তরফে জানিয়ে দেওয়া হল কলকাতা লিগের গ্রুপ। দুটো গ্রুপে ভাগ করে হবে এবারের কলকাতা প্রিমিয়ার লিগ।
খুব শীঘ্রই হয়তো মোহনবাগান জেসন কামিংসের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেবে। তবে তার আগেই এ লিগের গ্র্যান্ড ফাইনালে ধামাকা করলেন কামিংস। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস নিজে হ্যাটট্রিক করলেন। তাঁর দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ৬-১ গোলে বিধ্বস্ত করল মেলবোর্ন...
মোহনবাগান বনাম কেকেআরের লড়াই চলছেই। লখনউ ম্যাচে ইডেন গার্ডেন্সে সবুজ-মেরুন জার্সি পরিহিত সমর্থকদের ঢুকতে না দেওয়ার প্রসঙ্গে রবিবার বিবৃতি জারি করেছিল মোহনবাগান। কড়া বিবৃতিতে কেকেআরের আচরণের তীব্র নিন্দা করেছিল তারা। সোমবার পাল্টা বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেছে কেকেআর।
