বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দুপুর গড়াতেই ঝেঁপে বৃষ্টি এল। তাঁর মধ্যেই শুরু হল ম্যাচ। এদিন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সেই বৃষ্টিস্নাত আবহের মধ্যেই উত্তাপ ছড়াল সমর্থকদের প্রতিবাদ, যা ক্লাব প্রাঙ্গণ থেকে পৌঁছে গিয়েছিল খেলার মাঠে।
শিল্ডের প্রথম ম্যাচেই গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ, পোস্টারে লেখা ‘কাওয়ার্ড ম্যানেজমেন্ট’
বিক্ষোভের আবহ তো ছিলই। গত কয়েকদিন ধরে মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সবুজ-মেরুন সমর্থকরা। তাঁর জের পৌঁছে গেল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেও।
তিন বছর পর আবার আইএফএ শিল্ড। শতাব্দি প্রাচীন এই টুর্নামেন্ট তিন বছর বন্ধ থাকার পর আবার বল গড়াল মাঠে। বুধবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল আইএফএ শিল্ড ২০২৫।
মোহনবাগান যে আইএফএ শিল্ড ২০২৫ খেলবে তা আগেই জানিয়ে দিয়েছিল। এসিএল ২ খেলতে ইরান না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গেই শিল্ড খেলার ঘোষণা করেছিল আইএসএল চ্যাম্পিয়নরা।
