শেষ ম্যাচেও বাঁচল না মান। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে লজ্জার টেস্ট সিরিজ হারের তালিকায় শীর্ষে থাকবে এই সিরিজ।
শেষ পর্যন্ত মান রাখলেন শুভমান গিল। মানরক্ষার টেস্টের প্রথম দিনই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেট চলে গিয়েছিল ভারতের।
আবারও সেই নড়বড়ে ভারতীয় ব্যাটিংয়ের নিদর্শন পাওয়া গেল তৃতীয় টেস্টের প্রথম দিনই। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারত খেলতে নেমেছিল আত্মসম্মানের লক্ষ্যে।
এ যাত্রায়ও হল না। এমন কি মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের।
আবারও ভরাডুবি ভারতীয় ব্যাটিংয়ের। যে পিচে প্রথমে ব্যাট করে ২৫৯ রান তুলল নিউজিল্যান্ড সেখানে ২০০ রানের গণ্ডি পার করতে পারল না ভারতীয় ব্যাটাররা।
প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ভারতেরই ঘরের মাঠে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার পুনেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম লাথাম।
বৃহস্পতিবার পুনেতে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন দেখা গেল। সব থেকে বড় পরিবর্তন, শুভমান গিল ভারতের প্রথম একাদশে ফিরলেন।
একটা টেস্ট ম্যাচের চার ইনিংসে একাধিকবার পট পরিবর্তন। শুরুতে মনে হচ্ছিল সহজেই জিতে যাবে নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে ঘুরে দাঁড়াল ভারত, তার পর যে তারা এভাবে হেরে যাবে সেটা হয়তো অনেক বড় হতাশাবাদীও ভাবেননি।
প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের ইনিংস খেলল ভারতের ব্যাটাররা। শনিবার ম্যাচের চতুর্থদিন ভারত ব্যাট করতে নামে ২৩১-৩ নিয়ে।
যে পিচে কয়েক ঘণ্টার মধ্য উবে গিয়েছিল ভারতীয় ব্যাটিং সেই পিচেই ৪০০ রানের গণ্ডি পেরিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলাই শুরু করা যায়নি বৃষ্টির জন্য
