Cart Total Items (0)

Cart

All Sports India
আইএসএল ২০২৪-২৫ মরসুমের একদম শুরুতে দেখা হয়েছিল দুই দলের। তার আগে একটি ড্র ও একটি জয় নিয়ে বেঙ্গালুরুর ঘরের মাঠে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। সেই ম্যাচে ০-৩ গোলে হারের মুখ দেখতে হয়েছিল। তার পর কেটে গিয়েছে দীর্ঘ...
মাত্র দশ মিনিটের মধ্যে তিন গোল করে মহমেডান এসসিকে হারিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি। রবিবার নিজেদের ঘরের মাঠ মুম্বই ফুটবল এরিনায় রীতিমতো দাপুটে ফুটবল খেলে চলতি লিগের সাত নম্বর জয়টি পায় তারা।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) টেবিলের শীর্ষেই রয়েছে। যারা তাদের শেষ সাতটি হোম ম্যাচের প্রতিটি জিতেছে, এবং এই জয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়াটাই এখন মূল লক্ষ্য দলের কাছে।
ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জিততেই হতো। না, সামনে বড় কোনও লক্ষ্য নেই। সুপার সিক্স তো কঠিন স্বপ্ন, যাকে সামনে রেখে এগোচ্ছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। হারের হ্যাটট্রিকের সঙ্গে সেই স্বপ্নও এখন অনেক হিসেবের উপর দাঁড়িয়ে।
শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি-র মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্স এফসি বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে (১৭ ম্যাচে), যেখানে ইস্টবেঙ্গল এফসি ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে রয়েছে।
জামশদপুরের বিরুদ্ধে আটকে যাওয়াটা যে খুব ভাল ভাবে নেননি মোহনবাগান কোচ হোসে মোলিনা তা চেন্নাই ম্যাচের দল দেখলেই বোঝা যাচ্ছে। এক সঙ্গে দলে এত পরিবর্তন করলেন তা হযতো দলের প্লেয়াররও বুঝতে পারেননি।
রবিবার গোয়ার মাঠে হারের হ্যাটট্রিকের হাত থেকে বাঁচতে ক্লেটন সিলভাকে বেঞ্চে রেখে নবাগত বিদেশি রিচার্ড সেলিসকে প্রথম দলে নামিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ।
নতুন বছরে সমর্থকদের নতুন আলোর দিশা দেখাতে পারবেন বলে আশা করেছিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোন। কিন্তু নতুন বছরে দু’বার মাঠে নামা হয়ে গেলেও তাঁর দল এখনও জয়ের মুখ দেখতে পায়নি।
যে দাপট দেখিয়ে পর পর জিতে এক ধাক্কায় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে উঠে এসেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি তাতে তাদের নিয়ে যে বাড়তি ভাবনা থাকবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সেটাই স্বাভাবিক।
এই চেন্নাইয়ের বিরুদ্ধেই চেন্নাইয়ের মাটিতে অভিষেক আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেয়েছিল মহামেডান এসসি। ১১ ম্যাচ পর গত ম্যাচে দ্বিতীয় জয়ের মুখ দেখে সাদা-কালো ব্রিগেড। তাও আবার বেঙ্গালুরু এফসির মতো শীর্ষস্থানীয় দলের বিরুদ্ধে।