Cart Total Items (0)

Cart

All Sports
শুরুতে যে ভাবে পর পর আক্রমণে মোহনবাগান রক্ষণকে ছাড়খাড় করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন কেরালার ফরোয়ার্ডরা তাতে যেন খেলার গতিটাই হারিয়ে ফেলেছিল মোহনবাগান। এতদিন টানা ম্যাচ জয়ে যে ফুটবল খেলে এসেছে সবুজ-মেরুন ব্রিগেড, শনিবার তার ছিটেফোঁটাও দেখা গেল না।
প্রতিপক্ষ যখন কেরালা ব্লাস্টার্স তখন মোহনবাগানের সাহাল আব্দুল সামাদকে ঘিরে যে উত্তেজনা অনেকটাই বেশি থাকবে সেটাই স্বাভাবিক।
গত বছর পর্যন্তও দুই বন্ধুকে মাঠ ছাড়তে দেখা যেত গলা জড়িয়ে। গত বছর পর্যন্ত এক সঙ্গেই দলের রক্ষণ সামলাতেন দু’জনে।