বৃহস্পতিবার সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বরোদা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত রানের রেকর্ড করে ফেলল।
শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে অ্যাডিলেডে দলের অনুশীলনের সময় ফ্যানদের "অভব্য" মন্তব্য করার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজে ভারতের অনুশীলনে ফ্যানদের ঢোকা বন্ধ করে দেওয়া হল।
সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বুধবার শারজাহতে গ্রুপ-এর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব।
চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপী বলের অ্যাডিলেড টেস্টের আগে, ভেন্যুর প্রধান পিচ কিউরেটর ড্যামিয়ান হফ বলেছিলেন যে পিচে ছয় মিলিমিটার ঘাস ব্যবহার করা হবে।
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর মঙ্গলবার ছত্রপতি শিবাজি মহারাজ পার্কে বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত বিঠল আচরেকারের একটি স্মৃতিসৌধের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন।
গতবারের চ্যাম্পিয়ন ড্যানিয়েল এবেনিও (কেনিয়া) এবং সুতুম কেবেদে (ইথিওপিয়া) বিশ্বের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫কে রেস, টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা, যা ১৫ ডিসেম্বর রবিবার হবে তাতে অংশ নিতে প্রস্তুত৷
গিনির জুন্টা প্রধানকে উৎসর্গ করা একটি ফুটবল ম্যাচে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সোমবার সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে।
গুজরাট ওপেনার উরভিল প্যাটেল মঙ্গলবার এমারল্ড হাই স্কুল গ্রাউন্ডে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ছয় দিনের ব্যবধানে তাঁর দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিটি করে ফেললেন।
জোড়া অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু হায়দরাবাদের ভেঙ্কটা দত্ত সাইকে বিয়ে করতে চলেছেন, যিনি পসিডেক্স টেকনোলজিসের একজন ডিরেক্টর, ২২ ডিসেম্বর উদয়পুরে বসছে বিয়ের আসর।
দু'বারের অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধু ২২ ডিসেম্বর উদয়পুরে গাঁটছড়া বাঁধবেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, যিনি রবিবার লখনউতে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল-এ জয়ের সঙ্গে দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটিয়েছেন।
