Cart Total Items (0)

Cart

All Sports
পাক্কা দু’মাস পর মাঠে ফিরলেন সল ক্রেসপো। আগের দিনই তাঁর ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। সেই মতো অধিনায়কের ব্যান্ড পরেই এদিন মাঠে ফিরলেন এই স্প্যানিশ মিডিও। ব্রুজোঁ আগের দিনই বলেছিলেন, “আমাদের জন্য এখন সব ম্যাচই ফাইনাল”।...
প্রথম লিগে চার গোলে জেতার পর মহমেডানকে ফিরতি লিগে ৩-১ গোলে হারিয়ে লিগ ডাবল করে ফেলল হায়দরাবাদ এফসি। শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে পয়েন্ট টেবলের শেষ দুই দলের মধ্যে ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠলেও দু’পক্ষের মধ্যে গোলের সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলে...
আরও একটা ফিল্ম ফেস্টিভ্যাল। তবে এবার স্পোর্টস ফিলম ফেস্টিভ্যাল।এই নিয়ে তৃতীয় বছরে পা দিল ‘বুলস আই - ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’। প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উপস্থিতিতে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫-এ উদ্বোধন হবে এই স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের।
কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের এক দিন আগে, শনিবার ভারতীয় ক্রিকেট দলের তিন খেলোয়াড় পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে তাঁরা পুজো দেন।
ইস্টবেঙ্গলের সামনের লক্ষ্য ক্রমশ দূরে সরে যাচ্ছে। সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন নিয়েই নিজের ইস্টবেঙ্গল যাত্রা শুরু করেছিলেন অস্কার ব্রুজোঁ। তিনি যখন দলের হাল ধরেছিলেন তখনও আইএসএল ২০২৪-২৫ মরসুমের একটিও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল।
বোর্ডের সচিব পদে দেবজিৎ সাইকিয়াকে নির্বাচিত করার পরে পদটি খালি থেকে গিয়েছে। নতুন যুগ্ম সচিব নিয়োগের জন্য বিসিসিআই ১ মার্চ মুম্বইতে একটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি সিদ্ধান্ত তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে বিরাট কোহলির পরিবর্তে দলে জায়গা করে দিয়েছিল এবং শ্রেয়াস আইয়ার তাঁর ১৯তম ওডিআই হাফসেঞ্চুরিটি করে ফেললেন প্রত্যাবর্তনের ম্যাচে।
টি২০ সিরিজ এখন অতীত। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। দলের যুব তারকাদের নিয়ে তৈরি দল ভারতকে সাফল্য এনে দেওয়ার পর এবার পালা ভারতের সিনিয়রদের।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার ১৫ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষণা করেছে
অস্ট্রেলিয়ার সিম-বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আশ্চর্যজনকভাবে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন, তাও আবার তার জন্য দলকৈ কোনও সময় দিচ্ছেন না তিনি। ঘোষণার সঙ্গেই খেলা থেকে অব্যাহতি নিলেন মার্কাস। একদিনের ক্রিকেটে ৭৪তম ম্যাচেই থামলেন‌ তিনি।