পঞ্জাব কিংস আইপিএল ২০২৫ মরসুমের জন্য শ্রেয়াস আইয়ারের নাম প্রত্যাশা মতোই অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিল। রবিবারই রিয়েলিটি টিভি শো 'বিগ বস'-এ ঘোষণা করেছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। আইয়ার, শশাঙ্ক সিং এবং যুজবেন্দ্র চাহাল উপস্থিত হয়েছিলেন এই টিভি শোয়ে।
প্যাট কামিন্স তাদের শ্রীলঙ্কা টেস্ট সফরে না অংশ নিলেও পরের মাসে পাকিস্তানে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন, সোমবার ঘোষিত স্কোয়াডে আহত পেসার জশ হ্যাজলউডও রয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৮তম মরসুম ২২ মার্চ শুরু হবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা রবিবার এমনটাই নিশ্চিত করেছেন।
প্রত্যাশামতো প্রথম-শ্রেণীর প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়াকে জয় শাহের স্থলাভিষিক্ত ঘোষণা করা হল -- যিনি গত বছর আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিবের নামে সিলমোহর দেওয়া হল।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দল থেকে তাদের অভিজ্ঞ জুটি লিটন দাস এবং সাকিব আল হাসানকে বাদ দিয়েছে বাংলাদেশ। আগামী মাসের বহুল প্রত্যাশিত টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার আইএসএলের ফিরতি মোহন-ইস্ট ডার্বিতে তাঁর দল যা খেলেছে, তাতে যে খুব খুশি মোহনবাগান এসজি-র কোচ হোসে মোলিনা, তা তাঁর কথা শুনে মনে হওয়ার কোনও উপায় নেই।
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে কষ্টার্জিত জয় তাঁর দলের খেলোয়াড়দের নিজেদের ওপর আস্থা রাখারই ফল, মনে করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রেই চেরনিশভ।
আইএসএল ডার্বির ইতিহাসে দ্রুততম গোল দিয়েই লড়াইটা শুরু করে দিলেন জেমি ম্যাকলারেন। আর তার ঠিক কয়েক মিনিট পরেই ফাঁকা গোলেও বল ঠেলতে ব্যর্থ হলেন ক্লেটন সিলভা। শনিবার আইএসএল খেলতে নেমেছিল কলকাতার তিন দলই।
কলকাতায় ২২ জানুয়ারি প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য সিনিয়র পুরুষদের নির্বাচক কমিটি ভারতের ১৫ সদস্যের দল বেছে নিল।
আইএসএ ২০২৪-২৫-এর এই ম্যাচ ঘিরে যতটা আগ্রহ ছিল মহমেডান সমর্থকদের তার থেকে নিশ্চিত অনেকবেশি তাকিয়ে ছিলেন মোহনবাগান সমর্থকরা। যদিও এই ম্যাচ শেষেই ভারতীয় ফুটবলের সব থেকে বড় ম্যাচে নামতে চলেছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান।
