Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। টস জিতে এদিন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠা‌ন। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষের সামনে রানের পাহাড় তৈরি করেন ভারতীয় ব্যাটাররা। যদিও ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তিন নম্বরে নেমে বিরাট কোহলি ওপেনার শুবমান গিলের সঙ্গে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ৩০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে ভারত। কার্যত নিশ্চিত সেমিফাইনাল।

এই ম্যাচে রানের পাহাড় তৈরি করলেও ভারতের জন্য একটা হতাশা থেকেই গেল। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা হাতছাড়া করলেন ভারতের দুই ব্যাটসম্যান শুবমান গিল ও বিরাট কোহলি। ৯২ বলে ৯২ রান করে আউট হন শুবমান। ১১টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন বিরাট কোহলিও। ৯৪ বলে ৮৮ রান করে আউট হন তিনি। তাঁর ব্যাট থেকেও আসে ১১টি বাউন্ডারি।

এখানেই শেষ নয়। ৮০-র ঘরে গিয়ে আউট হন শ্রেয়াস আইয়ারও। এদিন ভারতীয় ব্যাটারদের সেঞ্চুরির ভাগ্য ছিল না। ৫৬ বলে ঝোড়ো ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়াস।  তিনটি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। এছাড়া লোকেশ রাহুল ২১, সূর্যকুমার যাদব ১২, রবীন্দ্র জাডেজা ৩৫ ও মহম্মদ শামি ২ রান করে আউট হন।৫০ ওভারে ভারত থামে ৩৫৭-৮-এ।

শ্রীলঙ্কার হয়ে একমাত্র সফল বোলার দিলশান মাদুশাঙ্কা। ১০ ওভার বল করে ৮০ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তি‌নি। এক উইকেট নেন দুষ্মন্থ চামিরা। দু’জন রান আউট হন। ৩৫৮ রানের লক্ষ্যে নেমে কোনও লড়াই-ই দিতে পারল না শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে ২২ রানে ইতিমধ্যেই ৭ উইকেট চলে গিয়েছে শ্রীলঙ্কার।

দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে রানের খাতাই খুলতে পারেননি। তাঁদের প্যাভেলিয়নে ফেরান যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। ইতিমধ্যেই তিন উইকেট তুলে নিয়েছেন সিরাজ। তাঁর শিকার কুশল মেন্ডিস ও সাদেরা। তবে এদিন আবার বল হাতে বাজিমাত করলেন মহম্মদ শামি। তাঁর শিকার চরিথ আসালাঙ্কা (১), অ্যআঞ্জএলও ম্যাথুস (১২), দুষন হেমন্ত (০), দুষ্মন্থ চামিরা (০) ও কাসুন রাজারা (১৪)। দিলশান মাদুশানাকাকে (৫) ফেরালেন রবীন্দ্র জাডেজা। ১২ রানে অপরাজিত থাকলেন মাহেলা থিকসানা। ১৯.৪ ওভারে ৫৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *