Cart Total Items (0)

Cart

All Sports
বিশ্বকাপ ২০২৩

নিজস্ব সংবাদদাতাঃ শেষ দশবছর আগে ২০১৩ সালে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়নস ট্রফিতে জয়ী হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তারপর বিরাট কোহলির নেতৃত্বে এতগুলো বছর ধরে ট্রফি জয়ের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে। চলতি বছরে জোড়া আইসিসি ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। এই ইভেন্টগুলিতে কীভাবে সফল হওয়া যায় তার উপায় বাতলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

একটি সংবাদ সস্থাকে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, “ভারতকে আক্রমণাত্মক খেলতে হবে। বিশেষ করে টি-২০ ক্রিকেটে। আমাদের যথেষ্ট ভালো টিম রয়েছে। এমন দল যেখানে অক্ষর প্যাটেল নয় নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করতে পারেন। এভাবেই টপ অর্ডারকে আক্রমণাত্মক খেলতে হবে। হার্দিক পান্ডিয়া ছয় এবং জাডেজা সাত নম্বরে ব্যাটিং করছেন। অর্থাৎ ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। এ বার চাপের মুখে নিজেদের স্বাভাবিক খেলা বজায় রেখে ব্যাটিং করতে হবে। ভারতীয় ক্রিকেটের কাছে প্রতিভার অভাব নেই। এরা পরের পর্যায়ে যাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে রয়েছে। বিষয়টা হল, আইসিসি ইভেন্টের মতো বড় টুর্নামেন্টের জন্য এই প্রতিভাদের নিয়ে কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা তিন ধরনের ফরম্যাটেই ধারাবাহিক ভালো খেলে চলেছেন। এই বিষয়ে সৌরভ আরও বলেছেন, “একজন ভালো ক্রিকেটার সবরকম ফরম্যাটেই নিজেকে গড়ে নেয়। ভারতীয় দলে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা তিনটি ফরম্যাটেই খেলেন। এমনটাই হওয়া উচিত। খেলায় ছন্দ থাকাটা প্রয়োজন। তবেই আইসিসির মত বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়া যাবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *