অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টে স্বস্তি। শেষ পর্যন্ত সোমবার ভিসা সমস্যা মিটিয়ে শহরে চলে এলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস । মঙ্গলবার ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দেবেন। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ডার্বির মঞ্চে থাকছেন মোহনবাগানের নতুন হেড কোচ হাবাস। যদিও সুপার কাপে তার বেঞ্চে বসার সম্ভাবনা কম। এই মরসুমের শুরুতেই দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি এই প্রথম মোহনবাগানের দায়িত্ব পাওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন। যদিও ততদিনে বদলে গিয়েচে ভূমিকা।
আইএসএল-এ পর পর তিন ম্যাচে হারের পর কোচ দায়িত্ব ছেড়ে ফিরে গিয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ হুয়ানন ফেরান্দো। ফেরান্দো বিদায়ের দিনই হাবাসের নাম হেড কোচ হিসেবে ঘোষণা করা হয় ক্লাবের পক্ষ থেকে। তবে তার পর থেকে নানা সমস্যায় দলের সঙ্গে যোগ দিিতে পারেনি। কলিঙ্গ সুপার কাপে কোচের ভূমিকায় নেমে সফল দলের সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা। দুটো ম্যাচ খেলে দুটোতেই জয় তুলে নিয়েছে তাঁর মোহনবাগান। এবার হাবাসের পালা। আইএসএল-এ তাঁর কোচিংয়ে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার।
এদিন শহরে এসে হাবাস বলেন, “আমি সব সময়ই কলকাতকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। এই শহরের ফুটবলপ্রেমী মানুষ আমার খুব প্রিয়। এখানে সবই আমার চেনা। এই শহরে শতাব্দি প্রাচীন ফুটবল ক্লাবে আমাকে আরও একবার কাজ করার সুযোগ দেওয়ার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব মোহনবাগান সুপার জায়ান্টকে সেরা করার। সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণ করার। এই শহর আমারে অনেক সম্মান ও সাফল্য দিয়েছে সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করব।”
তিনি মনে করিয়ে দেন, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই দলের সঙ্গেই ছিলেন তিনি। বলেন, “এবার মাঠে নেমে কাজ করার পালা। দলের যেখানে যেখানে উন্নতি দরকার সেটা করতে হবে। সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে আমার নিয়মিত ফোনে যোগাযোগ রয়েছে। কাল ভুবনেশ্বরে ওর সঙ্গে সামনা সামনি দেখা হবে। ফুটবলারদের সঙ্গেও দেখা হবে। এখন সবাই একসঙ্গে একটা দল হিসেবে সেরাটা তুলে আনাই চ্যালেঞ্জ।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
