Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: মোহনবাগানে ফেরার পর প্রথম ম্যাচ যখন ডার্বি হয় তখন উত্তেজনার পারদটা যেন শুরু থেকেই তুঙ্গে থাকে। আর অ্যান্তোনিও লোপেজ হাবাসের কাছে তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ। নিজেই সে কথা জানিয়ে দিলেন মোহনবাগানের নবাগত কোচ। শুরুতেই সেই কথা পরিষ্কার করে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, এখানে তিনি হারতে আসেননি আর বিশেষ করে ডার্বি। তিনি জানেন ভারতীয় ফুটবলে ডার্বির কী মাহাত্ম্য। তাই বলছিলেন, “সুপার কাপ জেতার জন্য ইস্টবেঙ্গলকে অভিনন্দন। তবে আমি কখনও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ হারিনি। তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর সুপার কাপ ডার্বি হেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সেই ম্যাচে কোচের ভূমিকায় ছিলেন না তিনি। তবে সেই চেনা চর্বিত চর্বনই শোনা গেল তাঁর গলায়ও। জাতীয় দলে সাত জন প্লেয়ার থাকা ও চোট আঘাতের সমস্যা। তবে এই ম্যাচের জন্য পুরো দল রয়েছে। এদিন আশিস রাইয়ের চোট ছাড়া আর তেমন কোনও সমস্যা নেই। কোচ বলেন, “আশিস রাইয়ের হালকা চোট রয়েছে। তবে আনোয়ার আলি একশো শতাংশ ফিট কিন্তু প্রথম দলেথাকবে কি না এখনই বলতে পারছি না।” তবে তাঁর এবং অধিনায়ক শুভাশিস বোসের কথায় এটা পরিষ্কার ডার্বিতেই ফিরছেন আনোয়ার আলি।

হাবাস অবশ্য আরও একবার আইএসএল জয়ের বার্তাও দিয়ে রাখলেন। তিনি ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানিয়েই বলেন, “ওরা একটা টুর্নামেন্ট জিতেছে আমরা পরেরটা জিতব।” ঘুরিয়ে বলেই দিলেন, এই আইএসএল জয়ই তাঁর লক্ষ্য। অতীতে তিনি যেমন জিতেছেন তেমন তাঁকে ছাড়াও এই মোহনবাগান এই ট্রফি জিতেছে। আরও একবার হুয়ান ফেরান্দোর রেখে যাওয়া দলকে আইএসএল জেতাতে চান হাবাস। আর সেই দৌঁড় শুরু করতে চান ডার্বি জিতেই।

মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস জাতীয় দল থেকে ফিরে ডার্বি নিয়ে আত্মবিশ্বাসী। পুরো শক্তি নিয়েই ডার্বি খেলতে নামছে মোহনবাগান। সেই অবস্থায় মোহনবাগান কতটা এগিয়ে থাকবে এই ম্যাচে প্রশ্ন করা হলে শুভাশিস বলেন, “ডার্বি কখনওই আগাম বলা যায় না সেটা আমরা সবাই জানি। তবে আমরা পুরো দল নিয়েই নামছি। ড্রেসিংরুমও ভাল জায়গায় রয়েছে। আমরা সবাই নিজেদের সেরাটাই দেব।”

মোহনবাগানের লেফটব্যাকের দায়িত্ব থাকে তাঁর হাতেই। তাও কোথাও যেন সমস্যা রয়েছে মেনে নিলেন না শুভাশিস। যে বাঁ দিক দিয়ে ইস্টবেঙ্গলের নন্ধা কুমার আক্রমণে ওঠেন। যদিও সেটা মানতে নারাজ শুভাশিস। বলছিলেন, “ডুরান্ড ফাইনালের ডার্বি নিশ্চই সবার মনে আছে। আমরা ১-০ গোলে জিতেছিলাম। সেই ম্যাচে নন্ধা ঠিক কী করেছিল আমার মনে পড়ছে না। যারা এটা বলছেন তারা নিশ্চই কোচেদের থেকেও ফুটবলটা বেশি বোঝে। তবে আমরা জানি আমরা কী করব মাঠে নেমে।”

শুভাশিস মনে করছেন, আইএসএল-এর দ্বিতীয় রাউন্ডের আগে যে ব্রেক দল পেয়েছে সেটা কাজে লাগবে। তিনি বলছিলেন, “আমাদের প্রথম পর্বের শেষটা খুব একটা ভাল যায়নি। এবার আরা দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। তার আগ যে ব্রেকটা পেয়েছি সেটায় নতুন কোের অধিনে অনুশীলন করার সময় পেয়েছি। দল অনেক কমপ্যাক্ট হয়েছে। আশা করছি দল আরও ভাল পারফর্ম করতে পারবে ডার্বিতে। তবে ডার্বি কেউ আগাম ধারণা করতে পারে না। তবে আমি জানি আমরা সবাই একশো শতাংশ দেব।”

তবে তিনি মনে করছেন, সুপার কাপ জিতে আসায় অনেকটাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ইস্টবেঙ্গল। তবে তাঁর বিশ্বাস খুব ভাল ম্যাচ হবে। তিনি বলছেন, “ওরা সুপার কাপে জিতে নামছে সেকারণে আত্মবিশ্বাস থাকবে। সুপার কাপে ভাল খেলেছে। ওরা যে ভাবে কাউন্টার অ্যাটাকে খেলে সেটা খেলতে পেরেছে। কিন্তু আইএসএল আলাদা টুর্নামেন্ট। আমরা চেষ্টা করব যেন এই ম্যাচটা জিততে পারি। আমার দলের সব প্লেয়ারের পাশাপাশি নিজের উপরও ভরসা আছে। কোচের নির্দেশ অনুযায়ী খেলব। এই ম্যাচটা জিততে পারলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *