Cart Total Items (0)

Cart

All Sports
এল সালভাদর

অলস্পোর্ট ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে খেলাই বন্ধ করে দেওয়া হল এল সালভাদর-এ। এল সালভাদরের ফুটবল কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে যে তারা সপ্তাহান্তের একটি খেলায় পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হওয়ার পর তারা দেশের ক্লাসুরা জাতীয় টুর্নামেন্ট বাতিল করছে। “ঘটনার গুরুত্বের কথা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং প্রতিটি ভেন্যুর নিরাপত্তা সুনিশ্চিত রহওয়া প্রয়োজন,’’ ফুটবল ফেডারেশন এবং লিগা মেয়র ক্লাবগুলি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

ফেডারেশনের তরফে আরও জানানো হয়েছে, “আমরা এল সালভাদরের ২০২২-২০২৩ জাতীয় চ্যাম্পিয়নশিপ বন্ধ করার সিদ্ধান্ত এবং সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে যে এবার কোনও দলকে চ্যাম্পিয়ন করা হবে না।’’ টুর্নামেন্টটি শুধুমাত্র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ পর্যন্তই করা সম্ভব হয়েছে।

শনিবার আলিয়ানজার স্টেডিয়ামে ফার্স্ট-ডিভিশন খেলা চলার সময় ১২ জন মারা যান এবং শতাধিক আহত হন। মনে করা হচ্ছে ঘটনার সূত্রপাত রাজধানী সান সালভাদরের স্টেডিয়ামের একটি গেট পড়ে যাওয়ার পরই। ১২ জন নিহত ছাড়াও, প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশিরভাগকেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কনকাকাফ আন্তর্জাতিক টুর্নামেন্টে এল সালভাদরের প্রতিনিধিত্ব করবে এমন তিনটি ক্লাব নির্ধারণ করার জন্য, ফুটবল ফেডারেশন এবং লিগা মেয়র দলগুলি প্রস্তাব করছে যে গত বছরের অ্যাপারতুরা ২০২২ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ অংশগ্রহণ করবে, যেগুলি হল এফএএস এবং জোকোরো ক্লাব। কনকাকাফকে সিদ্ধান্তটি অনুমোদন করতে হবে।

এল সালভাদরের ফুটবল ফেডারেশন মঙ্গলবার আলিয়ানজাকে তাদের হোম ম্যাচগুলি এক বছরের জন্য ক্লোজডোর করার নির্দেশ দিয়েছে। এবং এই পুরো দুর্ঘটনার জন্য ক্লাবকেই দায়ী করা হয়েছে। আলিয়াঞ্জাকে এবার এক বছরের জন্য স্থানীয় দর্শকদের উপস্থিতি ছাড়া খেলতে হবে এবং ২১ জুলাইয়ের আগে ৩০ হাজার ডলার জরিমানা দিতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *