Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: যদি সব কিছু ঠিক থাকে, তাহলে কলকাতার ফুটবল ভক্তরা এক দশক পর আইকনিক লিওনেল মেসির প্রথম দর্শন পাবেন। এর সঙ্গে যুক্ত হবে আহমেদাবাদ, মুম্বই এবং নয়াদিল্লি। তবে মেসির ভারত সফর শুরু হবে কলকাতা দিয়েই, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে শেষ হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বুকিং সহ সমস্ত ব্যবস্থা চূড়ান্ত হয়ে গিয়েছে, তবে মেসির কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা রয়েছে। জানা গিয়েছে মেসি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের মাধ্যমেই এই সফরের কথা তাঁর তরফে জানাবেন।যা যে কোনও সময় হতে পারে।

এসির ভারত ভ্রমণের যে সূচি তৈরি হয়েছে তা হল, মেসি ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে কলকাতায় নামবেন এবং দুই দিন এবং এক রাত থাকবেন – যা তার সফরের দীর্ঘতম উপস্থিতি হবে। কলকাতা পর্বে থাকছে, ৭০ ফুট উঁচু মূর্তির উদ্বোধন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গোট কাপ খেলা।

আর্জেন্টিনা অধিনায়কের কলকাতা সফরসূচী ১৩ ডিসেম্বর সকাল ৯টায় একটি সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে, এরপর ভিআইপি রোডের লেক টাউন শ্রীভূমিতে তাঁর ৭০ ফুট উঁচু একটি মূর্তি উন্মোচন করা হবে। আয়োজকরা দাবি করেছেন যে এটি বিশ্বের যে কোনও স্থানে বিশ্বকাপ জয়ীর প্রথম এবং সবচেয়ে উঁচু মূর্তি হবে। এরপর তিনি ইডেন গার্ডেনে যাবেন, যেখানে দুপুর ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত গোট কনসার্ট এবং গোট কাপ অনুষ্ঠিত হবে। যেখানে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম, ভাইচুং ভুটিয়া, যাঁরা এই গোট কাপ খেলবেন।

এই ইভেন্টে দর্শকদের টিকিট কেটেই ঢুকতে হবে। এবং স এই টিকিটের মূল্য যে আকাশ ছোাঁ হবে তা নিয়ে কোনও সংশয় নেই। তবে এখনও সেই মূল্য নিশ্চিত হয়নি বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে ৩,৫০০ টাকার মতো হবে টিকিটের মূল্য। পুরো ৬৮ হাজারের গ্যালারির টিকিট ছাড়া হবে মার্কেটে। যেখানে প্রায় দেড় ঘণ্টা থাকবেন মেসি।

ইডেন গার্ডেন্সে প্রোগ্রামের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে সংবর্ধনা জানাবেন বলে আশা করা হচ্ছে।

১৩ ডিসেম্বর সন্ধ্যায়, মেসির আদানি ফাউন্ডেশনের শান্তিগ্রাম সদর দফতরে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আহমেদাবাদ যাওয়ার কথা রয়েছে।

তারপর তিনি ১৪ ডিসেম্বর মুম্বই পৌঁছবেন, যেখানে বিকাল ৩.৪৫ মিনিটে সিসিআই-তে একটি সংবর্ধনার পর ৫.৩০ মিনিটে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গোট কনসার্ট এবং গোট কাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য স্টেডিয়াম বুক করা হয়েছে বলে জানা গিয়েছে। এবং শোনা যাচ্ছে যে মেসির সঙ্গে মুম্বইয়ের খেলায় এমএস ধোনি এবং বিরাট কোহলিও থাকতে পারেন। তবে তার নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। তবে সেখানে হয়তো মেসিকে খেলতে দেখা নাও যেতে পারে। সেখানে সুনীল ছেত্রীও থাকতে পারেন।

সবার শেষে ১৫ ডিসেম্বর, মেসি নয়াদিল্লিতে থাকবেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন, তারপরে দুপুর ২.১৫ মিনিটে ফিরোজ শাহ কোটলায় একটি গোট কনসার্ট এবং গোট কাপে অংশ নেবেন।

এছাড়া প্রতিটি শহরে, মেসি শিশুদের সাথে একটি “মাস্টারক্লাস” পরিচালনা করবেন, যার লক্ষ্য ভারতীয় ফুটবলারদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা।

মেসির প্রস্তাবিত ভ্রমণপথ একনজরে:

১২ ডিসেম্বর: কলকাতায় আগমন (রাত ১০টা)।

১৩ ডিসেম্বর (কলকাতা): সকাল ৯টা — সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠান; লেক টাউন শ্রীভূমি, ভিআইপি রোডে মূর্তি উন্মোচন (৭০ ফুট); দুপুর ১২টা থেকে ১.৩০টা — ইডেন গার্ডেনে গোট কনসার্ট এবং এরপর গোট কাপ;

১৩ ডিসেম্বর (সন্ধ্যা): আহমেদাবাদের শান্তিগ্রামে আদানি ফাউন্ডেশনের ব্যক্তিগত অনুষ্ঠান।

১৪ ডিসেম্বর (মুম্বই): সিসিআইতে সাক্ষাৎ ও শুভেচ্ছা (বিকাল ৩.৪৫); ওয়াংখেড়ে স্টেডিয়ামে গোট কনসার্ট (বিকাল ৫.৩০)।

১৫ ডিসেম্বর (নয়া দিল্লি): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ; ফিরোজ শাহ কোটলায় গোট কনসার্ট (দুপুর ২.১৫)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *