Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আগামী মাসেই ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় দল। সফরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড টেষ্ট এবং ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল সপ্তাহের শুরুতেই। টেষ্ট এবং ওয়ান ডে দুটো ফরম্যাটেই নেতৃত্ব দেবে রোহিত শর্মা। ভারতের দল ঘোষণার পর পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল এ বিষয়ে মন্তব্য করেছেন।

ভারতে টেষ্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মা এখনও বেশীদিন দলকে নেতৃত্ব দিতে পারেনি। কিন্তু এখনও পর্যন্ত যতগুলি টেস্টে রোহিত অধিনায়ক হিসেবে ছিলেন সেখানে কোথাও যেন খামতি থেকে গেছে। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার। আকমল বলেছেন, “রোহিত শর্মাকেও বিরাট কোহলির মত আরও আগ্রাসী হতে হবে। মাঠে যেমন কোহলির উপস্থিতি বোঝা যায় তেমনি রোহিতকেও তাঁর উপস্থিতি বোঝাতে হবে। ভারতীয় দল জানে কোথায় কী করতে হবে। প্রথম থেকেই ভালো পারফর্ম করতে হবে। আর এই বিষয়ে রোহিতের অধিনায়কত্ব অনেকটাই প্রভাব ফেলবে ভারতীয় দলের ওপর।“

কামরান আকমল নিজের ইউটিউব চ্যানেলে আরও বলেন, ‘‘আমি চাই ভারতীয় দলকে রোহিত শর্মা ভাল নেতৃত্ব দিক। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সুযোগ সবাই পায় না। রোহিত সেই সুযোগ পেয়েছে। তাই মাঠে তাঁর উপস্থিতি আরও বেশী দেওয়া দরকার।’’  

ক্যারিবিয়ান সফরে দলে সুযোগ দেওয়া হয়নি সরফরাজ খানকে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করা সত্ত্বেও তাঁকে নির্বাচকরা দলে রাখেনি। এই নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছেন। এই বিষয়ে প্রশ্ন তুলেছেন আকমলও। তিনি বলেছেন, ‘‘সবসময় দু-একজন খেলোয়াড়কে নিয়ে বিতর্ক থাকবেই। সরফরাজ খানকে দলে নেওয়া নিয়েও বিতর্ক হচ্ছে। মুম্বইয়ের এই ক্রিকেটারকে দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে নিয়ে যাওয়া উচিৎ ছিল। তাহলে ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পেত সরফরাজ।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *