অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রিয়াংশ কম্পাউন্ড অনূর্ধ্ব-২১ তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে পদক এনে দিলেন। যার সঙ্গে দেশের পদক সংখ্যা পাঁচটি সোনাসহ ন’টিতে পৌঁঁছে গেল। শনিবার আয়ারল্যান্ডে চলতি বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপে একতরফা পুরুষদের অনুর্ধ্ব-২১ ব্যক্তিগত ফাইনালে স্লোভেনিয়ার আলজাজ ব্রেঙ্ককে ১৪৭-১৪১-এ পরাজিত করেন প্রিয়াংশ। এর আগে, অদিতি স্বামী আমেরিকার লিন ড্রেককে ১৪২-১৩৬-এ হারিয়ে মহিলাদের অনূর্ধ্ব-১৮ শিরোপা জিতে নিয়েছিলেন।
প্রিয়াংশ ওপেনিংয়েই বাজিমাত করেছিলেন। প্রথম রাউন্ডে প্রাক্তন অনূর্ধ্ব-১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রেঙ্ক প্রিয়াংশের সঙ্গে সমানে সমানে লড়ে স্কোর ২৯-২৯ করে ফেলেন। প্রথমে দারুণ শুরুর পরে স্লোভেনিয়ার প্রতিযোগী চাপের মধ্যে ভেঙে পড়ায় প্রিয়াংশ সহজেই তাঁর স্কোর ৩০-এ নিয়ে গিয়ে রাউন্ড শেষ করেন।
দ্বিতীয় রাউন্ডের পরে তিন-পয়েন্টে এগিয়ে থাকার সুবিধা নিয়ে প্রিয়াংশ তার লিড ধরে রাখেন শেষ পর্যন্ত এবং পঞ্চম ও চূড়ান্ত রাউন্ডের আগে ১১৮-১১২-তে এগিয়ে যান। ২৯-২৯-এ শুটিং শুরু করেও প্রিয়াংশের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ে অনুর্ধ্ব-২১ বিশ্ব শিরোপা সহজেই তুলে নেন প্রিয়াংশ।
গত মাসের বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ কম্পাউন্ড মহিলাদের বাছাইপর্বের রেকর্ড ভাঙার ধারাবাহিকতা ধরে রাখলেন অদিতি। চলতি যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে লেনকে পরাজিত করে শিরোপা দিতে নিলেন তিনি। প্রথম রাউন্ড থেকেই প্রতিযোগিতার দখল নিজের কাছেই রেখেছিলেন তিনি। অদিতি ম্যাচের মাঝামাঝি সময়েই পাঁচ পয়েন্টের লিড নিয়ে নিয়েছিলেন এবং টুর্নামেন্টে ভারতকে চতুর্থ সোনা এনে দেন।
বিশ্বকাপে তাঁর সিনিয়র ক্যাটাগরীতে অভিষেক হওয়ার সময়ও অদিতি গত মাসে কলম্বিয়ার মেডেলিনে একটি দলগত ব্রোঞ্জ জিতেছিলেন। অদিতি গত বছর শারজায় এশিয়া কাপ লেগ ৩-এ ব্যাক্তিগত রুপোর পদক জিতেছেন।
শনিবার ভারতের তৃতীয় পদকের আশা অবশ্য ভেস্তে যায় যখন অবনীত কৌর গ্রেট ব্রিটেনের হ্যালি বোল্টনের কাছে শ্যুট-অফে হেরে যান। ১৩৮-অল ফিনিশ হওয়ার পর, হ্যালি শুট অফে ভারতীয়কে তিরন্দাজকে ১০-৯-এ পরাজিত করেন। ভারত এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে ন’টি পদক জিতেছে যার মধ্যে একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
