অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় মহিলা হকি দল এফআইএচ র্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে উঠল ২০০৩ সালের অক্টোবরে এই পদ্বতি চালুর পর থেকে। বর্তমান মধ্যপ্রদেশের ভোপালে চলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেলায় মঙ্গলবার অলিম্পিকে রুপো জয়ী চীনকে ৬-২ গোলে হারিয়ে সর্বকালের সেরা পঞ্চম স্থানে উঠে এসেছে।
এর আগে ভারতীয় মহিলা হকি দলের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৬। এফআইএচ প্রো লিগে মে-জুন ২০২২য়ে পারফরমেন্সের ভিত্তিতে এটা অর্জন করেছিল ভারত। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করার পর ভারতীয় হকি দলের র্যাঙ্কিং ছিল ৮। নবম স্থানে ছিল ২০১৮ মহিলা বিশ্বকাপ হকির কোয়ার্টারফাইনালে ওঠায়। ৪৪ বছরের খরা কাটিয়ে ভারতীয় মহিলা হকি দলে চলতি বছর আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোনা জিতে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতার্জন করেছে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ের বিচারে শীর্ষে আছে হল্যান্ড। তারপর ক্রমানুসারে আর্জেন্টিনা, বেলজিয়াম, স্পেন, ও ভারত। চীনের বিরুদ্ধে ৬-২ গোলে সর্বোচ্চ ব্যবধানে জয় ভারতীয় মহিলা হকি দলের। এই জয় সবচেয়ে বড় অবদান দীপিকার। প্রথম কোয়ার্টারেই হ্যাটট্রিক সেরা ফেলেন তিনি। প্রথম, ষষ্ঠ ও ১৪ মিনিটে গোল করে। ১৯ মিনিটে গোল করেন লালরেমসিয়ামি। ২২ মিনিটে ৫-১ করেন ভারতের নেহা। চীনের চেন টং ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করলে ৩৬ মিনিটে ভারতের হয়ে ষষ্ঠ গোল করেন সাক্ষী রাণা।
ভারতীয় দল এইমুহূর্তে গ্রুপ লিগের চার ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছে। ১২ পয়েন্ট ও +১৫ গোল পার্থক্য নিয়ে। মালয়েশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছিল ভারতীয় মহিলা হকি দল। দ্বিতীয় ম্যাচে কোরিয়াকে ২-১ গোলে হারায়। পরের ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ৭-০ গোলের বিরাট জয় হাসিল করে।
জাপানও গ্রুপের ৪ ম্যাচ জিতে ১২ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে(+৮) লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চীন রয়েছে তৃতীয় স্থানে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। মালয়েশিয়া(৪), কোরিয়া(৩) ও থাইল্যান্ড (০) রয়েছে এদের পরে।
ভারতীয় মহিলা হকি দলের ৫ নম্বরে উঠে আসা নিয়ে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের প্রতিক্রিয়া, এফআইএচ বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে আসাটা খুব গর্বের ও কৃতিত্বের। কঠোর পরিশ্রম , নিষ্ঠা ও একাগ্রতার নিদর্শন এই সাফল্য। দলগত প্রচেষ্টার সুফল এটা।’
জাপানের মুখোমুখি হবে ভারতীয় মহিলা হকি দল বুধবার গ্রুপে শীর্ষ স্থান ধরে রাখতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
