Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ রবীন্দ্রসরোবর লেকে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাটা, ২০২৬য়ের আসর বসবে। আয়োজক ১৬৮ বছরের ঐতিহ্য বহনকারী ক্যালকাটা রোয়িং ক্লাব। এতে অংশ নেবেন ৬ দেশের ১০০জন পুরুষ ও মহিলা খ্যাতনামা প্রতিযোগী। ৫দিনের এই রেগাটা হবে মূলত তিনটি বয়সে ভিত্তিক—ওপেন, মাস্টার্স ও সুপার মাস্টার্স। প্রতিযোগিতার উত্তেজনার মাঝে বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন গড়ে তোলাও এই রেগাটার অন্যতম উদ্দেশ্য। রেগাটার থিম ‘‌ পাওয়ার অফ ফ্রেন্ডশিপ’‌।

ক্যালাকাটা রোয়িং ক্লাবের কর্তা রেগাটা কমিটির চেয়ারম্যান গিরি চতুর্বেদী ও রেগাটা সচিব শুভজিত ঘোষ জানালেন, আন্তর্জাতিক রেগাটার উদ্বোধন হবে ১ ডিসেম্বর , সন্ধে ৬টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত। ৪ ডিসেম্বর সন্ধে ৭টায় সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

এবার ব্রিটেন, সুইডেন, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, হংকংয়ের প্রতিযোগীরা অংশ নেবেন এই রেগাটায়। নামী ক্লাবগুলি হল, লন্ডন রোয়িং ক্লাব, সাউদাম্পটান কোলপোর্টাস ক্লাব, ইচেন ইম্পিরিয়াল রোয়িং ক্লাব, কিংসটন গ্রামার স্কুল বোট ক্লাব, মলেসি বোট ক্লাব, সাউদাম্পটন অ্যামেচার রোয়িং ক্লাব, টেমস রোয়িং ক্লাব, টাইওয়ে স্কালার্স স্কুল, রয়াল হংকং ইয়ট ক্লাব, সেন্ট জর্জেস রোয়িং ক্লাব, আকাজেমিসকা রডফরেনিনজেন, রাডারক্লাব জুরিখ, ক্যালকাটা রোয়িং ক্লাব।

নামী প্রতিযোগীদের মধ্যে থাকছেন গ্রেট ব্রিটেনের প্রাক্তন অনূর্ধ্ব ২৩ রোয়ার ও হেনলি রয়াল রেগাটার বিজয়ী জর্জ লুচিয়ান, নিউজিল্যান্ডের প্রাক্তন অনূর্ধ্ব ২১ রোয়ার ও জাতীয় চ্যাম্পিয়ন নাথান লুফ, হেনলি মহিলা রেগাটায় বিজয়ী এলিজাবেথ কটরেল, ক্লডিয়া টারলে, এলা টমসন, জেমাইমা হারবটল।

ক্যালকাটা রোয়িং ক্লাবকে ৬ দলীয় এই রোগাটায় প্রতিযোগীরা ওপেন , মাস্টার্স ও সুপার মাস্টার্সের সিঙ্গল স্কালস, ডাবল স্কালস, পেয়ার্স ও ফোরস ইভেন্টে অংশ নেবেন। এর সঙ্গে মিক্সড ফোরস ইভেন্টের টিম ঠিক হবে লটারির মাধ্যমে।

ক্যালকাটা রোয়িং ক্লাবের শীর্ষ কর্তা ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরি বলেন, ‘‌ রেগাটা ক্রিকেট, ফুটবল, টেনিস, টেবল টেনিসের মতো জনপ্রিয়তা এই রাজ্যে অর্জন করতে পারেনি এই খেলাটার সম্পর্কে অভিভাবকদের নিজেদের সন্তানদের এই খেলায় অংশগ্রহণে উৎসাহ না দেওয়া। অথচ অনেকেই জানেন না, যাদবপুর, সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তির জন্য রেগাটার আলাদা স্পোর্টস কোটা আছে। শুধু তাই নয়, রেগাটায় ভারতীয় রোয়াররা এখন এশিয়ান গেমস ও এশিয়ান স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সোনা, রুপো , ব্রোঞ্জ জিতেছে। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত ও চাকরির দরজাও খুলে যাচ্ছে। পদক জিতলে এর সঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক পুরস্কার প্রাপ্তির সুযোগও রয়েছে। অনেকের ভ্রান্ত ধারনা আছে, রেগাটা বুঝি উচ্চবিত্তের খেলা। একদমই ভুল ধারনা। আমরা ক্লাব থেকে বোট ও দাঁড় সরবরাহ করি। এবারের রেগাটার জন্য আমরা ২ কোটি টাকা দিয়ে নতুন বোট কিনেছি। ২০ লাখ টাকা দিয়ে নতুন দাঁড়। খরচ আমরা বহন করি, চাই বেশি করে ছেলেমেয়ে রোয়িং করতে আসুক। প্রতিবছর মে ও জুন মাসে রেগাটা সামার কোচিং ক্যাম্প করি। কোনও পয়সা নিই না তার জন্য শিক্ষার্থীদের কাছে। আমাদের নিজেদের ট্রেণার আছে। ইচ্ছা আছে পরিকাঠামোয় উন্নতি ঘটিয়ে রোয়িং অ্যাকাদেমি গড়ার। তাছাড়া রোয়িং কোর্সের দুরত্বটা বাড়ানো সম্ভব কিনা, তার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনায় চালাচ্ছি।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...