Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ রবিবার ২৯ নভেম্বর আইএসএল ডার্বিতে যুবভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। তারা আগামী ডার্বি ম্যাচের জন্য টিকিটের যে দাম রেখেছিল, তা অনেকটাই বেশি। এনিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান সদস্য-‌সমর্থক সহ সব ফুটবলপ্রেমী টিকিটের দাম বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের ইমেলের মাধ্যমে বিশেষ করে ছাত্র-‌ছাত্রীর দল যাঁরা ডার্বি ম্যাচ মাঠে গিয়ে দেখতে ইচ্ছুক, তাঁরা আবেদন করেছিলেন টিকিটের দাম কমানোর। একইসঙ্গে সোসাল মিডিয়ায় অনুরোধ রেখেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনাল খাঁর কাছে এব্যাপারে উদ্যোগ নিতে।

ইস্টবেঙ্গল ক্লাব এই অনুরোধে সাড়া দিয়ে টিকিটের দাম কমালো। সমর্থকরা যাতে মাঠে এসে খেলা দেখতে পারেন সাধ্যের মধ্যে টিকিট কেটে, তাই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে টিকিটের নতুন মূল্য নির্ধারণ করেছে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও সেকথা জানান সমাজমাধ্যমে ও প্রচারমাধ্যমকে। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

টিকিটের নতুন মূল্য হয়েছে, ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা ও ৫৫০ টাকা। সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা ৩০০ টাকা মূল্যের টিকিট ১৫০ টাকায় পাবেন। এমনকি ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এও জানান হয়েছে, যাঁরা ইতিমধ্যে পূর্বনির্ধারিত বেশি মূল্যে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের যথাযথ ভাবে টিকিটের অতিরিক্ত মূল্য ফেরত দেওয়া হবে।

আগের বেশি মূল্যের টিকিটের দাম ছিল, ব্লকগুলির জন্য ৩০০ টকা, ৪০০ টাকা, ৪৯৯ টাকা, ৬০০ টাকা, ৭৫০ টাকা, ভিআইপি প্লাজার জন্য ১০০০ টাকা ও ভিভিআইপি ২০০০টাকা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...