Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌বৃহস্পতিবার দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে ভারতীয় ‘‌এ’‌ দলকে ৮ উইকেটে হারিয়ে এসিসি পুরুষ এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬য়ের ফাইনালে উঠলো শ্রীলঙ্কা ‘‌এ’‌ দল। ৩১৮ রান জেতার জন্য দরকার ছিল শ্রীলঙ্কার। ৪১.‌৩ ওভারে তারা মাত্র ২ উইকেট খুইয়ে ম্যাচ জেতে। সেমিফাইনালে বৈভব সূর্যবংশী ম্যাজিকের দেখা মিলল না। ভারতের হারের বড় কারণ বোলারদের ব্যর্থতা।

শ্রীলঙ্কার জয়ের বিরাট অবদান দুই ওপেনার সনৎ জয়বর্ধনে ও লাসিথ ক্রুপসপুল্লে। জয়বর্ধনে ১০ টি বাউন্ডারি ও ৬টি ছক্কার সাহায্যে ৭০ বলে ১০৫ রান করে আউট হন ভারতীয় দলের শাহবাজ আমেদের বলে। এরপর ক্রুসপুল্লে ১২ টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১১৬ রান করেন। দুই ব্যাটারের জুটিতে ওঠে ১৬৫ রান। জয়ের ভিত তাঁরাই গড়ে দেন। জয়বর্ধনে আউট হওয়ার পর ক্রুসপুল্লে ৯৮ বলে শতরানে পৌঁছন। ১১৬ রানের মাথায় হরষিত রাণার বলে রিংকু সিংয়ের হাতে ক্যাচ আউট হন। নিশান মধুস্কা ৫৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। পবন রত্নায়েকে ১৬ বলে মূল্যবান ৩১ রান যোগ করে ৮.‌৩ ওভার বাকি থাকতে শ্রীলঙ্কা ‘‌এ’‌ দলকে জয় এনে দেন।

আগে ব্যাট করে ভারতীয় ‘‌এ’‌ দল ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে। ওপেনিং ব্যাটসম্যান ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অভিষেক শর্মা (‌৬৩ বলে ৭৮ রান‌‌)‌‌। অধিনায়ক তিলক ভার্মা ৬৬ বলে ৫৩ রান করেন। সূর্যবংশী ও অভিষেক ওপেনিং জুটিতে ৮০ রানে যোগ করেন। সূর্যবংশীকে আউট করে জুটি ভাঙেন শ্রীলঙ্কার জানিথ লিয়ানেজ। ১৯৭ রানে ২ উইকেট থেকে ভারতীয় ইনিংসের মাঝে রান ওঠার গতি কমে শ্রীলঙ্কার বোলারদের আটোসাঁটো বোলিংয়ের জন্য। ৩০ থেকে ৪০ ওভারের মধ্যে। তাতেই ভারতের রান দাঁড়ায় ২৩৫-‌৬। ভারতীয় ব্যাটার শাহবাজ আমেদ ৪৮ বলের অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। তনুশ কোটিয়ান ৩০ বলে করেন ২৮। দু’‌জনের সপ্তম উইকেটের জুটিতে যোগ হয় ৫৩ রান। তার জোরেই ৩০০ রানের গন্ডি পেরোয় ভারত। শ্রীলঙ্কা বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন রবীন্দ্র ফার্নান্ডো, জানিথ লিয়ানেজ, লিপুন ধনঞ্জয়। একটি করে উইকেট পান গারুকা সঙ্কেত, লাহিরু সমারাকুন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...